somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পূন:প্রবর্তন করা বর্তমান সরকারীদলের জন্যই বেশি জরুরি

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ও বিভিন্ন সংবাদ সম্মেলনে প্রায় প্রতিনিয়তই বেশ জোর গলায়ই বলে থাকেন যে, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ‘ভোটচোর’। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হাজার হাজার নির্বাচন হয়েছে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু অর্থ্যাৎ তিনি ‘ভোটসাধু’। সর্বশেষ পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচনী ফলাফল তার দাবীর পক্ষে জ্বলন্ত উদাহরণ । তিনি আরো বলেছেন যে, আগামী সংসদ নির্বাচন তার অধীনে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুই হবে । তিনি যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে কথাগুলি বলেছেন, তাই আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে, তিনি সত্য কথাই বলেছেন, কারণ- প্রধানমন্ত্রী হিসাবে কারো মিথ্যা কথা বলার সুযোগ নাই।
আমাদের সংবিধানে আছে কি না জানিনা, তবে আমার মতে এই আইন থাকা উচিত যে, প্রধানমন্ত্রী সংসদের ভিতরে হউক বা সংসদের বাইরে হউক-জনগণের সাথে মিথ্যা কথা বললে বা জনগণকে মিথ্যা তত্ত্ব দিলে তার প্রধানমন্ত্রীত্ব চলে যাবে। কারন, প্রধানমন্ত্রী হলো দেশের এক নাম্বার ব্যক্তি- যার কথা বিশ্বাস করে বলেই জনগণ তার দলকে ভোট দেয় এবং তাকে বিশ্বাস করে বলেই জনগণ লক্ষকোটি টাকা ট্যাক্স প্রদান করে থাকে এবং সেই ট্যাক্সের পয়সা দিয়েই সরকার পরিচালিত হয়ে থাকে। কিন্ত প্রধানমন্ত্রী যদি মিথ্যা কথা বলেন, তখন তাঁর উপর জনগণের আর আস্থা-বিশ্বাস থাকে না। আর প্রধানমন্ত্রীর উপর যদি জনগণের আস্থা ও বিশ্বাস চলে যায় এবং জনগণ যদি মনে করে যে, এই প্রধানমন্ত্রীর অধিনস্থ সরকার জনগনের দেয়া ট্যাক্সের পয়সা জনগণের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করে ফেলবে, অতঃপর জনগণ সরকারকে ট্যাক্স প্রদান বন্ধ করে দেয়, তখন সরকার ব্যবস্থাই অকার্যকর হয়ে পড়বে।
সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যদি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বর্তমানের সিটিকর্পোরেশন নির্বাচনের ফলাফল অনুযায়ীই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল হবে, তা খুব সহজেই অনুমান করা যায়। অর্থ্যাৎ বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সরকারের প্রভাবমুক্ত, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু আগামী জাতীয় সংসদনির্বাচনে জয়ী হয়ে বর্তমান বিরোধীদলীয় নেত্রী যে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন, তা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায়। কারন, বিগত সাড়ে চার বছরে বর্তমান সরকারের নানা অপকর্মের কারনে সরকারের প্রতি জনগণের যেরূপ অনাস্থা ও অবিশ্বাস তৈরী হয়েছে, তা আগামী কয়েক মাস সময়ের মধ্যে পূনরুদ্ধার করা কোনভাবেই সম্ভবপর না। ফলে আগামী পাঁচ বৎসর খালেদা জিয়ার সরকারের অধীনে না হয় স্থানীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের অংশগ্রহন করা সম্ভবপর হবে, কারণ স্থানীয় নির্বাচনের মাধ্যমে তো আর সরকার পরিবর্তন করা যাবে না, কিন্ত জাতীয় নির্বাচনে কিভাবে জেনেশুনে খালেদা জিয়ার মতো একজন ভোটচোরের অধীনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহন করবেন? কথিত ভোটেচোর খালেদাজিয়ার অধীনে নির্বাচনে অংশগ্রহন করা মানে তো নিশ্চিতভাবে আবার খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার পাকাপোক্ত ব্যবস্থা করা নয় কি!
এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী আগামী টার্মের সম্ভাব্য বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সামনে আর কি বা পথ খোলা থাকবে? কারণ -নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অত্যন্ত সুকৌশলে আদালতের দোহাই দিয়ে বাতিল করিয়েছেন । অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ১৭৩দিন হরতাল পালনের মাধ্যমে ”নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ” সংবিধানে সংযোজন করতে তৎকালীন প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদাজিয়াকে বাধ্য করেছিলেন, আবার প্রধানমন্ত্রী হয়ে নিজেই অত্যন্ত সুকৌশলে আদালতের দোহাই দিয়ে ” তা”বাতিল করিয়েছেন ।
শুধু কি তাই! নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে এমন কোন অপপ্রচার নাই যে, বর্তমান সরকারের সকল এমপি-মন্ত্রী ও স্বয়ং প্রধানমন্ত্রী মিলে চালাচ্ছেন না! সুতরাং আবার কোন মুখে ”নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ” পূনরায় চালু করার দাবী করবেন পরবর্তী সরকারের কাছে? আর আন্দোলন করবেন আবার ! এই ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য? মনে হয়, সেই সাহস আর থাকবে না বর্তমান প্রধানমন্ত্রী ও সম্ভাব্য আগামী বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার।
সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, নিজেদের প্রয়োজনে, আপনার ভাষায় ভোটচোর খালেদা জিয়ার অধীনে জাতীয় নির্বাচন এড়াইতে, জনগণের সমর্থন আরো অধিক পরিমানে হারানোর পূর্বেই যথাশীঘ্র সম্ভব সকল দলের সাথে আলোচনা পূর্বক নির্দলীয়, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহনযোগ্য একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্থায়ী নির্বাচন পদ্ধতি সংবিধানে সংযুক্ত করে নিজদলকে ভবিষ্যতের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন এবং দেশবাসীকেও রেহাই দিন বর্তমানের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×