somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের চোখে কোন ব্যক্তি একেবারে নি:স্ব ?

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা নবীজী সাহাবীদের জিজ্ঞেস করলেন, মানুষের মধ্যে কে একেবারে নি:স্ব। তখন জবাবে সাহাবীরা বললো- যার কোন জায়গা জমি নেই। বা কোন সম্পত্তি নেই সে সবচাইতে নি:স্ব। অত:পর নবীজী বললেন-না হয়নি! যে সারাজীবন ইবাদত বন্দেগী করলো, নামাজ পড়লো, রমজানে রোজা রাখলো, যাকাত আদায় করলো: এবং মৃত্যুর পর যখন হিসেব করা হবে তখন তার নেকীর পরিমান হবে পাহাড় সমান। কিন্তু তখন তাকে একজন এসে বলবে তুমি আমাকে একদিন গালি দিয়েছ আমি তোমাকে ক্ষমা করিনি। তুমি যদি আমাকে তোমার অর্জিত নেক থেকে কিছু অংশ দেও ও আমার কিছু পাপ তোমার আমলনামায় নাও তাহলে আমি তোমাকে ক্ষমা করবো। এভাবে একেক করে কেউ এসে বলবে- সে আমার ওপর জুলুম করেছে, কেউ বলবে আমাকে চড় দিয়েছে, আমার গীবত করেছে, আমার প্রতি অবিচার করেছে, কেউ বলবে আমার প্রতি মানসিক নির্যাতন করেছে। এভাবে সে ক্ষমা লাভের জন্যে সবাইকে তার নেকী থেকে কিছু অংশ করে দিয়ে দিবে এবং তাদের পাপের একটা অংশ নিজের আমল নামায় চলে আসবে। এভাবে তার আমলনামা নেকীর বদলে পাপে পূর্ণ হয়ে যাবে। তার পাহাড় পরিমান নেকির পাল্লা একেবারে খালি হয়ে যাবে। অত:পর সে নি:স্ব হয়ে যাবে। এবং তাকে জাহান্নামে প্রেরণ করা হবে। নবীজী বলেন, সেই সবচেয়ে নি:স্ব যে জীবনভর ইবাদত করেও জান্নাত লাভ করতে পারলো না। এর কারণ সম্পর্কে নবীজী বলেন, আল্লাহ তার প্রতি নির্ধরিত দায়িত্ব পালন করা না করার ব্যাপারে যে কাউকে ক্ষমা করে দিতে পারেন। তবে কেউ যদি কোন বান্দার প্রতি অবিচার করে, জুলুম করে দায়িত্ব এড়িয়ে চলে তবে সে ব্যাপারে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কারণ যার প্রতি অবিচার করা হয়েছে তার কাছেই ক্ষমা চাইতে হবে। তাছাড়া আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। বান্দার হক নষ্ট করার জন্যে বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। এ ক্ষমা আল্লাহর কাছে নেই। অন্য এ হাদীসে আছে যার ঠোট ও হাত থেকে অন্যরা নিরাপদ নয় সে প্রকৃত মুমিন নয়। তাই তোমরা রূঢ় কণ্ঠে কথা বলো না। অন্যকে কষ্ট দিওনা। রাসুলুল্লাহ (সা:)বলেন, “কোন ব্যক্তির ওপর তার অপর ভাইয়ের যদি কোন দাবী থাকে, তা যদি তার মান-ইজ্জতের ওপর অথবা অন্য কিছুর ওপর যুলুম সম্পর্কিত হয়, তবে সে যেন আজই কপর্দকহীন নিঃস্ব হওয়ার পূর্বে তার কাছে ক্ষমা ভিক্ষা করে নেয়। অন্যথায় (কিয়ামতের দিন) তার যুলুমের সমপরিমাণ নেকী তার কাছ থেকে নিয়ে নেয়া হবে। যদি তার কোন নেকী না থাকে তবে তার প্রতিপক্ষের গুনাহ থেকে (যুলুমের সমপরিমাণ) তার হিসাবের অন্তর্ভুক্ত করে দেয়া হবে।” [বুখারী] রিয়াদুস সলিহীন:২১০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×