স্বাধীনতার চল্লিশ বছর পার করলাম আমরা। বায়ান্ন'র ভাষা আন্দোলন থেকে শুরু হওয়া অগ্নি শিখায় চুড়ান্ত রঙ লাগলো একাত্তরের উত্তাল দাবিতে। বায়ান্ন'তে ভাষার জন্য জীবন দেওয়া রফিক, জব্বার, সালাম, বরকতদের মিছিলটা মুক্তিকামী জনতা স্বাধীনতার বিনিময়ে ত্রিশ লাখে নিয়ে গিয়েছিলেন। আমরা প্রাণ খুলে হাসতে চাই। বাচার মতো বাচতে। মায়ের ভাষায় আওয়াজ তুলতে চাই।
যে দেশে ভাষার জন্য জীবন উৎসর্গ হয়, সেখানে আজ ভাষার অপ ব্যবহার, অবমূল্যায়ন বার বার হচ্ছে। বিদেশী সংস্কৃতি, ভাষা হানা দিচ্ছে। বায়ান্ন'র ভাষা কেড়ে নিতে চাওয়া জালেমদের পর এরা নতুন হায়েনা। কিন্তু আমরা কি করছি? আমরা কি আমাদের স্বপ্নদ্রষ্টাদের পথ ধরতে পারছি। আমরা কি শিকড় থেকে দূরে সরে যাচ্ছিনা? প্রশ্নটা থেকে গেলো।
একাত্তরের মুক্তিকামী জনতা যে কারণে লড়লো। একটা স্বাধীন দেশ। একটা স্বাধীন আমি, আপনি আর আমরা। আমরা কি স্বাধীনতার স্বাধ পাচ্ছি? একাত্তরের হানাদারদের পর এখন আমাদের সব কিছু গ্রাস করছে আমাদের শাসক নামের শোষকরা। নতুন গজিয়ে উঠা গ্রাসকারী দল। আমরা শোষিত, আমরা দর্শক। এভাবে আর কতো?
সময় এখন গর্জে উঠার। স্বগর্বে আওয়াজ তোলার। পূর্বগামীদের কন্ঠে কন্ঠ মিলানোর। আমরা মায়ের ভাষাকে সর্বোচ্চ মর্যাদায় দেখতে চাই। আমরা আমাদের মুক্তিগামী মুক্তিযোদ্ধাদের সপ্নের প্রতিফলন চাই।
এই প্রতিশ্রুতি হোক আমার, আপনার, আমাদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



