গুণদা’ কে নিয়ে নির্গুণ কবিতা
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
সারাশরীরে যার কবিতা খেলা করে তিনি গুণ দা
সারাদিন কথা কবিতা, কবিতা খিস্তি হাসি সেটাও গুণ দার গুণ
কবিতায় তিনি বাংলাদেশের প্রাণপুরুষের কথা লিখেন
আবার কবিতায় তিনি কামকাননের কথালিখেন।
রমণী থেকে রমন, পান থেকে বমন সব আছে তাঁর কবিতায়
বাংলার প্রকৃতি, অপরূপ রূপ, গন্ধ, খাল, বিল নদী তাও পাবেন,
রমণীর ভালোবাসা, যোদ্ধার ক্রন্দন, ভালোবাসার হাহাকার
এ যেন নিত্য খেলা করে গুণের কবিতার ছত্রে ছত্রে।
তিনি যে আজন্ম প্রেমিক আজন্ম বিদ্রোহী
কখনো সরল, কখনো গরল এক অন্যমানুষের প্রতিকৃতি
কবিতার সাথে ঘর গেরস্থ করে কাটিয়ে দিলেন কতগুলো বছর
বসন্ত আসে বসন্ত যায় গুণের লেখার আর শেষ হয় না
হয়তো তিনিও বসন্তের মতো চির নতুন চির নবীন।

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



