কবিতা : টাকা তোকে নিয়ে
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
টাকা আয় তোকে নিয়ে একটি জলরঙের ছবি আঁকবো
তারপর তোকে আমার ড্রয়িংরুমে টাঙিয়ে রাখবো
অথবা বিশ্বের নামকরা জাদুঘরে দিয়ে দেব।
পৃথিবীর সব মানুষের কাছে তোর চাহিদা একনম্বরেে
আবার দারিদ্রের প্রধান কারণও তুই।
তাহলে ধনী গরিব ভালো মন্দ সব মানুষ তোকেই চায়
আয় তোকে আমার প্রেমিকা বানিয়ে শো কেসে রেখে দেব।
সব কিছুর হাত পা মাথা আছে তোর নেই
টাকা তোকে দেখলে আমার মনে পড়ে শাড়ির কথা
কারণ তোর গড়ন অনেকটা শাড়ির মতো
আবার তোকে দেখলে মনে হয় জাদুকরের ম্যাজিক কার্পেট
তুই আসলেই ম্যাজিক্যাল।
তুই যার কাছে বেশি বেশি থাকবি তারা বড়লোক মানে টাকাওয়ালা
আর যার কাছে তুই থাকবিনা তারা ফকির
তাহলে গরীব বড়লোক মাপার মিটার হচ্ছিস তুই।
আই লাভ ইউ টাকা। কারণ তুই ছাড়া সব ফাঁকা।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




