somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষার প্রধান অন্তরায় কি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষার প্রধান অন্তরায় কি?
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

৫২ এর ভাষা আন্দোলন। বাংলাকে প্রতিষ্ঠিত করতে হবে। শহীদদের লালরক্তে রঞ্জিত হয়ে বাংলাভাষা পায় জাতীয় মর্যাদা ১৯৫২ সালে। এরপর পদ্মা যমুনা বুড়িগঙ্গা ধলেশ্বরী কর্ণফুলী দিয়ে কত প্রবাহিত হলো পানি। পানিও পেল নানা বৈচিত্র্যের স্বাদ। কিন্তু বাংলা ভাষা অচল থেকে আর সচল হলো না। এটা সবক্ষেত্রে না। বিশেষ করে আইন আদালত, শিক্ষাব্যবস্থা ও এলিটদের মুখে এখনও জায়গা করে নিতে পারলো না আমার প্রিয়তম বাংলাভাষা। এখনও এলিটরা গালি দিলে ইংরেজিতে দেয়। বক্তৃতা দিলে ইংরেজি তে। এমনকি ভালোবাসার প্রকাশেও দেখি ইংরেজি বুলির অবাদ প্রয়োগ। বাংলা কি তাহলে ব্রাত্য ভাষা? এ ভাষা দিয়ে কি শুধু মা ডাকো, সবজিওয়ালা সবজি বিক্রি করবে, গাড়ির ড্রাইভার গালি দেবে বাংলাভাষায় কথা বলবে রিক্সা ওয়ালা, কুলি, ড্রাইভার, মিস্ত্রি আর অন্ত্যজ শ্রেণীরা?। তাহলে যাঁরা বাংলাভাষাকে একটি স্বতন্ত্র্য ভাষা হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম আত্মত্যাগ করে গেলেন, এটা কি শুধুই বৃথাই? এটার কি আর কোন মাহাত্ম্যই নেই আমাদের এলিটদের কাছে। আমাদের বিদেশীদের কাছে দাসত্বের অভ্যাস ছিল এখনো আমরা বিদেশী বলতে অজ্ঞান। বিদেশীরা তাঁদের দেশে পূজ্য না হলেও আমাদের দেশে খুবই পূজ্য। তাদের সাথে সাথে তাদের মুখের বুলিও পূজ্য। আহারে টাকার কাছে ভাষার আত্মবলিদান! টাকার কাছে বিক্রি হতে হতে আমরা ভাষা কেন আমাদের পুরো সংস্কৃতিকেও তো ভুলতে যাচ্ছি। অথচ ভাষার মাস এলেই ভাষার জন্য দরদ একেবারে উথলে উঠে। বাংলাদেশের সবগুলো এফএম রেডিও বাংরেজিতে অনুষ্ঠান উপস্থাপনা করেন। ইংরেজি গানের প্রচারক হয়ে উঠছে এফ এম গুলো। টেলিভিশন গুলোও ইংরেজি বাংলা মিলিয়ে খিচুড়ি একটা বাংলা ভাষার চর্চাকে এগিয়ে রেখেছে। উচ্চশিক্ষায় বাংলার ব্যবহার, আইন আদালত ও অফিসে বাংলা ভাষার ব্যবহার পুরোমাত্রায় না হলে, কিংবা এলিটরা বাংলাকে একটি মর্যাদাপূর্ণ ভাষা হিসেবে না নিলে আমাদের বাংলাভাষার অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠবে। পরে পালি সংস্কৃতি ও সাধু ভাষার মতো একটি মৃত ভাষা হিসেবে জায়গা পাক আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষা তা আমরা চাইনা। সরকার, আপনি আমি প্রত্যেকের সদিচ্ছাতেই
বাংলা পাবে প্রাণ। বিশ্বে বাড়বে বাংলা ভাষার মান। বাংলা ভাষার মান দিন দিন বৃদ্ধি পাক।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×