অণুগল্প
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অণুগল্প
তিন চাকার জীবন
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মানুষটিকে দেখলে দার্শনিক দার্শনিক লাগে। মাথার চুল কাশফুলের মতো। সব সময় লুঙ্গি আর ফতুয়ায় ফিটফাট। তিনি একজন তিন চাকার চালক, নাম হানিফ। বাড়ি বরিশাল, পড়াশোনা কি জিনিস তা নাকি তিনি জানেন না। কিন্তু জীবনের পাঠশালায় নিজেকে ভালো ছাত্র হিসেবে মানিয়ে নিয়েছেন। জীবন সাইকেল ও ভালো চালিয়ে যাচ্ছেন তিনি। দুই ছেলে এম্ব্রয়ডারি অফিসে চাকরি করে, দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন একজন পড়াশোনা করছেন। তবে এই মানুষটি মুখে সবসময় হাসি লেগে থাকে। ঢাকা শহরে রিক্সা চালান নিজের। আগে পাঁচটি রিক্সা ছিল তাঁর। কিন্তু চোর বাটপাররা সব রিক্সা নিয়ে গেছে। আর ফিরে পায়নি রিক্সাগুলো হানিফ। আমি এত কথা জানলাম কোত্থেকে? আমি মানুষটা একটু মানুষ ঘেষা। মানুষের অন্দর বাহিরের খবরাখবর রাখতে মন চায়। আমার মেয়েকে হানিফ ভাই প্রায় দিনই রিক্সা করে স্কুল নিয়ে যায়। মাঝে মাঝে আমিও সঙ্গী হই তাদের। একদিন কথায় কথায় জেনে নিলাম তাঁর জীবন দর্শন। তবে দর্শন টর্শন বড় কথা নয়, উনাকে আমার ভালো লাগে অন্য কারণে। কিছু কিছু মানুষ থাকেনা কেমন আপন আপন লাগে। হানিফ ভাইকে দেখলেও আমার তেমন লাগে। একটা অন্যরকম টান অনুভূত হয়। আমি শুধু চাই তিনচাকার এই জীবন নিয়েই তিনি একদিন তিনি ছেলে মেয়েদের সাথে মহাআনন্দে বাকি দিনগুলো কাটিয়ে দিক।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন