অণুগল্প
২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অণুগল্প
আয়না
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
লোকটি কোনদিন আয়নায় তার মুখ তো দূরের কথা শরীরও দেখেনি। তার কাছে মনে হতো, সে তেমন স্মার্ট না। তার খালি ভাবনায় আসতো আমরা যেভাবে সিনেমার নায়কদের মতোন করে স্মার্ট নির্ণয় করি আর কি। মানুষের মুখ বা শরীর দেখতে আকর্ষণীয় না হলে যে সে মনে স্মার্ট হতে পারেন, এমন কিন্তু আমরা ভাবতে পারি না। আমরা সিনেমার মতো করে প্রেমিক প্রেমিকা নির্ণয় করি। অর্থাৎ সিনেমা দেখতে দেখতে যে নায়ক বা নায়িকাদের আমাদের ভালো লাগে তাদেরই মতো দেখতে মানুষদের আমরা ভালোবাসি। এখানে সেলুলয়েডের দেখা জীবনের একটা পরোক্ষ প্রভাব কাজ করে। অথচ আমরা নিজেরা নিজেদের আয়নায় প্রত্যেকেই নায়ক ছাড়া ভিলেন কখনোই ভাবতে পছন্দ করিনা। অথচ এই নায়ক নায়ক চেহারা নিয়েই বাস্তব জীবনে কত ভিলেন সুলভ কাজ করি তার কিন্তু খবরই রাখি না। অথচ প্রত্যেক মানুষেরই একটা লুকানো আয়না আছে, যেটাতে দেখে নেয়া যায় নিজের সবকিছু। সেই আয়নাটা হলো মন। আমরা মনের খবর ক’জন রাখি। অথচ বাস্তবের আয়নায় নিজেকে দেখে নিই প্রায় প্রত্যেক দিনই। আর অন্য আয়নাটা পড়ে থাকে তার মনের মানুষের খবর নেয়ার জন্য। আমরা কজনই বা তার খবর রাখি?। এইসব ভাবনা লোকটিকে প্রায় আকঁড়ে থাকতো। তাই লোকটি কোনদিন আর আয়নায় নিজের মুখ দেখেনি। কারণ তার কাছে আয়নার কোন মূল্য নেই।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন