অণুগল্প
৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অণুগল্প
কান্না
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মায়ের কান্না দেখে ছোট্ট মেয়ে জিজ্ঞাসা করে, মা: তুমি এত কান্না করো কেন সারাদিন?
মা: মা রে, আমাদের দেশটাই একটা কান্নার দেশ। সাত কোটি মানুষের প্রতিদিনের কান্না থেকেই জন্ম নিয়েছিল পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী ছাড়াও অনেক অনেক নদী। আর ষোলকোটি মানুষের কান্না থেকে জন্ম নিচ্ছে একটি হৃদয় বিদারক বাংলাদেশের। দেখিস না মা, ভোর হলেই খাওয়ার জন্য কান্না করে ভিখারীর ছেলে মেয়েরা। কান্না করে ওষুধ পথ্যের অভাবে দুঃস্থ সাধারণ মানুষ। দুর্ঘটনায় মারা গেলে কান্না করে তাদের মা বাবা আত্মীয় স্বজন। কারো মা বাবা আত্মীয় মারা গেলে কান্না করে নিকজ স্বজন। দেউলিয়া হয়ে কান্না করে একসময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আবার নদীর ভাঙ্গনে সব হারিয়ে কান্না করছে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ। বন্যার ঢলে ফসল ভেসে গেলে কান্না করছে লাখো কৃষক। লঞ্চ ডুবি, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট ও গার্মেন্টস দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে প্রতিদিন কত কত মানুষ, তাদের স্বজনদের চোখেও তো মা শুধু কান্না আর কান্না। আমরা যে কান্নার দেশের বাসিন্দা মা। তাই সারাদিন আমাদের চোখে কান্না....।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন