somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প

০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অণুগল্প
স্বপ্ন
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

প্রলয়ের মনটা আজ ভালো নেই। শরীরটাও। রাতে ঘুমুতে যাওয়ার আগে সে অনেক কিছু চিন্তা করেছে। নিজের জীবন, ভবিষ্যৎ সবকিছু নিয়ে। সে একটি ভালো ফার্মের ম্যানেজার। কিন্তু ইদানিং তার কাজকর্মে তেমন উৎসাহ পাচ্ছে না। বিশেষ করে একটি হৃদয়ঘটিত ব্যাপার তার মনকে কিছুটা বিপাকে ফেলেছে। তার কাছের ঘনিষ্ট কোন বন্ধুকেও সে তা বলতে পারছে না। এইসব ভাবতে ভাবতে রাত তিনটায় শুয়ে পড়লো সে। ঘুমানোর অনেকক্ষণ পর সে স্বপ্ন দেখলো সে একটা মাছে পরিণত হয়েছে, এবং একটি সোনালী গোত্রের সমুদ্রের মাছ। সমুদ্রে খেলা করছে আপন মনে, কিন্তু কিছু রাক্ষুসে মাছ তাকে তাড়া করছে গিলে ফেলার জন্য। এই স্বপ্ন দেখতে দেখতে ভয়ে প্রলয়ের ঘুম ভেঙে গেল। সারাশরীর ঘেমে নেয়ে একেবারে তার বর্ষাকালের অবস্থা। মোবাইল অন করে টাইম দেখে প্রলয় বাজে ভোর পাঁচটা। আজ তার ফ্ল্যাটে তার রুমমেটরাও নেই, তারা কাজে গেছেন অন্য শহরে। মনটা খুবই খারাপ হয়ে গেল তার। সে শুনেছে স্বপ্নে যদি নিজের কোন অমঙ্গল দেখে, তাহলে সেটা নিকটজন কারোর অমঙ্গল হয়। সে ভাবতে লাগলো স্বপ্নার কোন কিছু হয় নি তো?। তার তো বিদেশ থেকে এক পাত্র আসার কথা তাকে দেখার জন্য। নিশ্চয় তাহলে স্বপ্নার বিয়ে হয়ে যাচ্ছে সেই সুদর্শন প্রবাসী ছেলেটার সঙ্গে। প্রলয় স্বপ্নার সঙ্গে সেই সুন্দর দিনগুলোর কথা ভাবতে লাগলো। আহা তাহলে সেই সুন্দর দিনগুলো আমাদের আর হবে না, আমাদের প্রেম কি ব্যর্থ হয়ে যাবে? এই সব ভাবার মধ্যে ঠিক ভোর ছয়টায় স্বপ্না কল করে প্রলয় কে। প্রিয়, তুমি কেমন আছো? আজ একটা সুন্দর জায়গায় যাওয়ার প্ল্যান করেছি, তোমার কি যাওয়ার সময় হবে?। প্রলয় কিছুক্ষণ ভেবে বললো, চাকরি আছে ঠিকই, কিন্তু এই সুন্দর দিনটাকে কিছুতেই মিস করা যাবে না।
প্রলয় ফোনে বললো: ঠিক আছে, আমি কোথায় তোমার সঙ্গে মিট করবো বলো?। অপর প্রান্ত থেকে স্বপ্না বলে : ফার্মগেইট আনন্দ সিনেমার নীচে। যথাসময়ে প্রলয় ফার্মগেইট আনন্দ সিনেমার নীচে এসে ওয়েট করতে লাগলো। আধঘন্টা যাওয়ার পরও স্বপ্না আসছেনা দেখে সে স্বপ্নাকে মুঠোফোনে কল করলো। অনেকবার রিং হবার পরও কল ধরলো না স্বপ্না। শুধু ওপার প্রান্ত থেকে শোনা যায়.. মোবাইল ক্যান নট বি রিচড্ অ্যাট দ্যা মোমেন্ট.....। স্বপ্নার ভোরে টেলিফোনটা কি স্বপ্নে ছিল নাকি বাস্তবে, প্রলয়ের মনে এরকম অনেক চিন্তার ছায়া ফেলে যায়। আসলে জীবন একটি ভ্রম, নাকি মায়া নাকি বাস্তব সেই কথাই শুধু ভাবতে থাকে প্রলয়!!!
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×