somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অণুগল্প
লেখক
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

তিনি একজন লেখক। এ সমাজে চোর ডাকাতেরও একটা স্ট্যাটাস আছে, কিন্তু লেখকদের তেমন কোন স্ট্যাটাস নেই । সবাই মনে করে জীবন একটা যুদ্ধ, এই যুদ্ধে তারাই জয়ী হয় যারা রিয়েল যোদ্ধা। তাই সমাজের বড় নেতা, মন্ত্রী, আইনজ্ঞ, ব্যবসায়ী সবাই জীবনের এক একজন রিয়েল হিরো, ফাইটার। তার মধ্যে একজন লেখক জীবনের কাছে পরাজিত সৈনিক। এবং সমাজের সবাই তার লেখাকে হয়তো দাম দেয়, কিন্তু ব্যক্তি লেখক নৈব নৈব চ। যেমন কবি লেখক মানস বাবু, তিনি নিজেই নিজেকে জীবনের কাছে হেরে গিয়ে বলেন মৃত সৈনিক। লেখক সমাজে তার দাম নেই, বন্ধু সমাজে টাকা নেই বলে সমাদর নেই, এমন কি প্রাণপ্রিয় স্ত্রীর কাছেও দাম নেই সততা আছে কিন্তু টাকা নেই বলে। অথচ কবি লেখক মানসের জীবন দর্শন হলো ‘এক ফালি চাঁদ, এক থালা ভাত’ এই তো জীবন। এখানে চাঁদের ফালি প্রতিকী অর্থে এসেছে। মানে শিল্প হলো চাঁদ, আর বাস্তবতা হলো ভাত। এই ভাতের জন্য লেখক মানস বাবুকে কতো স্যাকরিফাইস করতে হয়েছে এবং হচ্ছে। মানস বাবুর বইয়ের বাজারে কাটতি আছে তবুও প্রকাশকরা উনাকে ঠকান। বলেন, বইতো এখন লোকজন পড়ে না, আর বাজারে নোট বইয়ের যে চাহিদা শিল্প সাহিত্যের বইয়ের তেমন কোন চাহিদা নেই। তাই উনারা ২ হাজার ছাপিয়ে লেখককে বলেন ৫০০ ছাপিয়েছি, এই সম্মানীটুকু নিন। মানস বাবু হা করে তাকিয়ে থাকেন প্রকাশকের দিকে। ভাবতে থাকেন, জীবনে লেখা টাকেই একমাত্র অবলম্বন করে বড় ভুল হলো, আর তো কিছু পারি না, শুধু লেখাকে সম্মান করে লিখে বাঁচতে চাওয়াটাই মনে হয় আমার বড় ভুল। মানস বাবু একা একা একটা পার্কের বেঞ্চিতে গিয়ে বসে ভাবতে থাকেন- কবি জীবনানন্দ দাশও জীবনে তেমন সুখ শান্তি পান নি। এমন কি টাকার মুখও দেখেন নি, সংসার জীবনেও ছিল না শান্তি । অথচ এখন তাঁর সৃষ্টি নিয়ে কত প্রকাশক কতভাবে ব্যবসা করছেন, নিজেদের সমৃদ্ধ করছেন, কিন্তু জীবনানন্দ দাশের এতে কি যাবে আসবে সারাজীবন তো অপরিসীম কষ্ট করে গেলেন। তাহলে লেখক জীবনটাই কি এ রকম! তাহলে কি হবে ভালো মানুষ হয়ে, শিল্পীত মানুষ হয়ে যদি একটি সত্যিকারের মানুষের জীবন যাপন করতে না পারেন একজন লেখক। এ সব ভাবতে ভাবতে কবি লেখক মানস বাবুর হঠাৎ কি যে হলো : পার্কের পাশের লেকে দিলেন ঝাঁপ। দুদিন পরে পত্রিকায় বড় বড় হেডিং এ খবর বেরুলো কবি লেখক মানস বাবু আত্মহত্যা করেছেন।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×