somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অণুগল্প
গাড়ি
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

গভীর রাত। কারওয়ান বাজারের বিএসইসি ভবনের নীচের গাড়ি রাখার জায়গা। পাশাপাশি নতুন পুরোনো অকোজো মিলিয়ে প্রায় পাশাপাশি দশ বারোটি গাড়ি। কিছু গাড়ি নতুন মডেলের, আবার কিছু গাড়ি পুরনো মডেলের আর কিছু আছে অকেজো গাড়ি যেগুলো ফেলে দেয়ার অপেক্ষায় আছে। জাহাঙ্গীর এর আজ নাইট ডিউটি ছিল অফিসে। এখন রাত প্রায় দু’টা। বিএসইসি ভবনের নীচে নেমে জাহাঙ্গীর সারি সারি রাখা গাড়িগুলোর দিকে তাকাতেই কিছু ফিসফিসানি শব্দ পেল সে। কোন মানুষের শব্দ নয়, গভীরভাবে কানপেতে শুনলো জাহাঙ্গীর, অদ্ভুত কান্ডকারখানা। একটি নতুন মডেলের গাড়ি কথা বলছে একটি অকেজো গাড়ির সঙ্গে। নতুন গাড়ি : কিরে বাতিল মাল, কেমন আছিস? কেমন চলছে প্রতিবন্ধীর মতো দিনকাল?। অকেজো গাড়ি : ঠাট্টা কইরেন না নতুন মাল। গায়ে যৌবন আর তেজ আছে বইলা আমাগোরে বাতিল মাল বলতাছেন, আবার প্রতিবন্ধী বলতাছেন। হিসাব কইরা কথা বইলো মিয়া, তোমার অবস্থাও আমাদের মতো হইবো, আমরা যখন নতুন ছিলাম তখন আমাগো কত দাম আছিল, সাহেবরা আমাদের সিটে বইসা আর নামতেই চাইতো না। ড্রাইভাররা আমাদের কি খাতির যত্ন যে করতো সেটা আর কি বলবো। নতুন বউরের মতো আর কি। আর এখন ইঞ্জিন পার্টস সব ক্ষয় হইয়া গেছে বইলা সাহেবরাও আমাদের ভুইলা গেছে। ড্রাইভাররাও আপনাগো নতুন মডেলের গাড়ির দিকে ঝাঁপাইয়া পড়ছে। এটাই দুনিয়ার রীতি। নতুন গাড়ি : শুনছি তোদের ভাঙ্গারির দোকানে বেইচ্চা দিব। তো অতীতের একটা গল্প শোনা। অকেজো গাড়ি : অতীত তো অনেক সুন্দর হয় সবার। তো শুনতে যখন চাইছো শোনো : আহা আমার তখন নতুন বৌয়ের মতোন অবস্থা। দেখতে সুন্দর গাড়ি, তেমনি আবার ফাটাফাটি কালার। আমার সিটে তখন বইসা আসা যাওয়া করতো এই ভবনের বড় অফিসার। অফিসারেরও তখন রমরমা। বিশাল মাইনে, এবং নতুন বিয়া কইরছে অফিসার, টকটকে সুন্দর একখান বউ। একদিন অফিসার আমার ড্রাইভারকে অর্ডার দিল। ড্রাইভার আমাদের আজ আশুলিয়া নিয়া যাও। ওখানে কিছুক্ষণ কাটাবো। যেমন অর্ডার তেমন কাজ। ড্রাইভার আমারে স্টার্ট দিয়া অফিসার আর নতুন বউকে সিটে বসাইয়া ছুটলো আশুলিয়ার দিকে। আশুলিয়া গিয়া আমার স্টার্ট বন্ধ করলো। অফিসার ও তাঁর বিবি নামলো, রোম্যান্টিক মুড। বাতাস বইছে ঝিরঝির করে। হাওয়ায় অফিসারের স্ত্রীর কাপড়ের আঁচল উড়ছে। দেখতে তাদেরকে সিনেমার নায়ক নায়িকার মতো লাগছিলো সেদিন। আর ড্রাইভার, আমার ড্রাইভিং সিটে বইসা ক্যাসেট প্লেয়ারে গান বাজাইয়া দিল। হিন্দি গান : হাওয়ামে উড়তা যায়ে, লাল দোপাট্টা মলমল। আহা কি সুন্দর পরিবেশের সঙ্গে কি সুন্দর গান। এক্কেবারে খাপের খাপ মমতাইজ্যার বাপ। সেদিন এত ভালো লাগছিল আমার। আমাদের তো আর প্রেম নাই, কিন্তু সেদিন প্রেম করতে ইচ্ছা করছিলো। নতুন গাড়ি : বাহ্ গল্প তো তুই সুন্দর বলছিস। যা এবার ঘুমা। আমারও ঘুম পাইছে। কাইলকা আবার নতুন অফিসাররে নিয়া সুন্দরবন যাইতো অইবো।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×