দেখেছো তুমি শুধু ঠোটের হাসি
দেখোনি বুকের নীরব কান্না,
হৃদয়ে আমার তোলপাড় ঝড়
দ’চোখে অশ্রুর বন্যা।
তুমি হবে কি আমার- বলো একবার
তুমি ছাড়া পৃথিবী শুন্য আধার…
ভালো লাগেনা ঐ নীল আকাশ
ভালো লাগেনা সবুজ লতা,
তুমিহীনা সব কিছু এলোমেলো
জীবনের নেই পূর্নতা।
তুমি হবে কি আমার- বলো একবার
তুমি ছাড়া পৃথিবী শুন্য আধার…
তোমার জন্য সব গান কবিতা
তোমার জন্যই বেচে থাকা,
তোমায় নিয়ে কতো ব্যস্ততা
তোমায় নিয়ে শত স্বপ্ন আকা।
তুমি হবে কি আমার- বলো একবার
তুমি ছাড়া পৃথিবী শুন্য আধার…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


