কিছু মুঠোকাব্য
১৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেলফোন পোয়েট্রী।১৬০ ক্যারেক্টার লিমিট রেখে লেখা।
...............................
পরিত্যাক্ত আলোর তলানিতে
মিথ্যের ছায়াচ্ছন্ন অপলাপ
রডোডেন্ড্রনের পাপড়িতে
বিষাক্ত বিবেক
প্রশ্নের আকুতি আর আমার সূক্ষ ক্রোধ
এই নিয়েই অতিক্রান্ত প্রহর
........................
অনির্দিষ্ট
অপ্রাপ্তির অনিকেত
অঙ্গ-চ্যুতি
অপরিমিত
ঔদ্ধত্যের
অন্তর্দ্বন্দ্বে
অস্থির।অথবা
অনাগত অরাজকতা
অসম অদৃষ্টের
অতলস্পর্শী
অহংকারের
অণ্বেশনে।
.....................
একটুখানি কষ্ট
চেয়েছিলাম
মেঘলা আকাশ
দেখবো বলে।ওই
দুটো চোখ ভুলবো
বলে।প্রশ্নগুলো খুঁজবো
বলে।রক্তটুকু মুছবো বলে।
স্বপ্ন এলে যুঝবো বলে।
..................
অপ্রকিতিস্থ
ইচ্ছেরা ভীষণ
স্বেচ্ছাচারী-আর
সাদাকালোর
বন্দীত্বে একেবারেই
অনভ্যস্ত।আমার
ভেতর তাই নিরলস
খোঁড়াখুঁড়ি-
খুঁড়ি আর
খোঁড়া-খোঁড়া আর
খুঁড়ি।
..................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন