প্রাথমিক কৈশোর খুঁড়ে [২০০৪]
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.প্রহরী
অন্ধকারের গন্ধ পেয়ে
লুকিয়ে পড়ে কাচপোকা
বিধাতা বিভ্রান্ত হয়
বিভক্ত শূন্যতায়,
প্রজাপতির ছদ্মবেশে এগিয়ে আসে
রক্তচোষা বাদুড়েরা
সন্ত্রস্ত আলোর রাজত্বে
অসমাপ্ত থাকে আমার অহংকার।
জমাট বাঁধা রক্ত
আমার অবরুদ্ধ ধমণীতে
অনিয়মিত স্পন্দন
বিকল আমার হৃদযন্ত্রে
অপ্রকৃতিস্থ মহাশক্তি আর
জীবন্ত জীবাস্মের যুদ্ধ
আমি প্রহরী,আমি নির্বাক
আমি শৃঙ্খলিত দর্শক...
***************************
২.উপসংহার
সূর্যের ছায়ায় ঢাকা পড়েছি আমি
প্রস্তরীভূত হচ্ছে আমার রক্ত
আমি পরিনত হচ্ছি জীবাস্মে
দৃষ্টিদিগন্ত থেকে অনেক দূরে
অহিংস অশ্লীলতার
অদৃশ্য অশ্রু
অস্তিত্বের অস্থিতে
অস্থিরতা তোলে
বাষ্পবৃষ্টির তোড়ে
গ'লে পড়ছে আমার দু'চোখ
বিলীন হচ্ছি নশ্বর আমি
স্বচ্ছ প্রাচীরের ওপাশে...
*এ দু'টোই অনেক পুরোনো লেখা।২০০৪ এর শেষের দিকে।দুটোই ফিজিক্স ক্লাসে বসে লেখা।আমি আর আমার এক ফ্রেন্ড কম্পেটিশন দিয়ে লিখতাম।নতুন লেখা আসছে না কিছুদিন, তাই ভাবলাম পুরানোই সই।*
*আন্দালীব ভাইয়ের ব্লগপেইজে অস্থির ভেতরে অস্থিরতা দেখে আমি বলেছিলাম এই সেইম কথাটা আমার অনেক পুরোনো একটা লেখায় আছে।ওইসময়টায় আ্যলিটারেশান নিয়ে অনেক অবসেসড ছিলাম।*
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭

চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা...
...বাকিটুকু পড়ুন
"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের...
...বাকিটুকু পড়ুন
আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু...
...বাকিটুকু পড়ুনএই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা...
...বাকিটুকু পড়ুন