অকর্মা সিরিজ
সৈয়দ আফসার
ডামাডোল বিহীন, শাওন-ভাদরে আমাদের যৌথদিন
ভাবছি মৃতস্মৃতি পুরো আধুনিক… হারানো আয়ুষ্কাল
আমি কি জানতাম!খোশ আমদেদ বলছে তার ভেজাচুল
চাল-ঘরের গ্রীল!বুক চিপা জামায় উড়ে না-আসা পার্বণ
প্রশান্তি মর্মকথা আমাদের ঘিরিয়া রাখছে কিয়ৎ পরিমান
পথের রূপ শেষ না-হতেই কে লাগাল চুম্বনসহ বুক-লক
যত বাহাদুরি করো মুই কেবল স্তনে আঁচড় ফোটাই নখ!
আমার ফিরে আসা,কেমন-কেমন লাগে আহ্!মন-হুতাশন
গোপনে আসা-যাওয়ার মূলপথে বাঁধলাম ঘর!
তুই কি তার অর্থ বুঝিস?... খুব দরকারী
ফিরে আসা ডেডলাইনের পর একখানা দাঁড়ি!
একসাথে চলছি তবু অনুভূতি-টনুভূতি অনগ্রসর
একই বাসস্টপ কিন্তু প্রতিদিনের সকাল ভিন্নরূপ
আজ তার দেখা পেলে কাল দেখি সে আসে নাই
আমরা শুধুই তিন!...উড়াই সরব সিগ্রেটের-ছাই
বাকি যতকথা আমার হারিয়ে যাওয়া স্মৃতিলোপ
সকালে বাসস্টপে দাঁড়াই তুই-আমিসহ একটুকরো পাথর
পাশাপাশি কৃষ্ণাঙ্গনারী চশমার ফাঁক জুড়ে হাসে সাইডস্ক্রিন
কত সেন্টিগ্রেটে কাঁপছি আমরা গত পরশু, তবে সাবধান
দেখা যাক শৈত্যপ্রবাহহীন দেহের হাইব্রিড কি এবেলার...
বাসে যেতে যেতে প্রাত্যহিক নাস্তা হাতে বানানো স্যান্ডোইচ
সুইট-ক্রিসপ্ তোর নিত্যদিনের তালিকায়! তার বিফবার্গার
মিনারেল ওয়াটার ক্যান-কোকাকোলা… মায়া জাগে পরস্পর!
কাল নিশ্চুপ ছিল হাসির টোল! যেন মধুচাক… স্পর্শ-আচঁ!
মিনিট বিশেক পর নেমে যাবি তুই
তিনস্টপ পর নাড়াবে হাত কৃষ্ণাঙ্গিনী
আমি ঠিক পরের স্টপে পায়ের শব্দগুনি
এভাবে প্রতিদিন কাজের রাস্তা মাড়াই
ছুটির দিনে ঘরে বসে মাকে ফোন করি
মা আমার প্রতিটি ক্ষণের স্পন্দন-আপন
মাকে দূরে রেখে সুখটাও খুব করুণ
মা বলে, ফিরে আয় খোকা তাড়াতাড়ি
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



