somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ছোটবেলার ঈদ

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ছোটবেলার ঈদ
সৈয়দ আফসার
বাবা, মা মিলে আমাদের পরিবার সবর ছিল এগারোটি প্রাণ। বোনের জন্ম দিন কয়েক আগে, ভাই হাঁটা শিখছে দেয়াল-খাট ছুঁয়ে, মায়ের হাত ধরে। ঈদের আনন্দ তাদেরই বেশি যার ঘরে আমার মতো সাতবোন থাকে। বছর ঘুরে আসে মাত্র দুটি দিন। কদরও তো ঠিক ৩৬৩দিনের পরিমান।যে ঘরে বড় বোনরা থাকেন, তাঁরা তো মমতাময়ী মা-ই হন। বড় বোনদের কাছে যখন শোনা যেত ঈদের আর ক'টা দিন বাকি... ঘড়ির কাঁটা গুনে রাখতাম ঘন্টা ও প্রহর... মনের ঘরে কত কিছুই না ওঠা-নামা করতো,দিন এলে সন্ধ্যা নামার নাম নেই; রাত্রি ঘনায় ভোরের আভা চোখে ভাসে না। ভাবতাম যদি এক ঘুমে ফুরিয়ে যেত সকল অপেক্ষা, জাগলেই দেখতাম পুরো ঘর জুড়ে হাসছে ঈদের আনন্দ... সে বয়সে আমাদের পরিবার তেমন স্বচ্ছল ছিল না, বাবার সামর্থ্যের কমতি দেখিনি, মায়ের উজ্জল হাসিই ছিল বাবার প্রাণশক্তি; তাঁদের আদরস্নেহভালোবাসার ভেতর আমাদের বেড়ে ওঠা।

রাত্র পেরুলেই কাঙ্ক্ষিত দিন, ভোর জাগলেই সহপাঠিদের ঘুমোঘোরে রেখে পুকুরের সিঁড়ি ধরে নেমে যেতাম জলে, পুকুর জলে ফাঁকে মুখে মুখ রেখে সাঁতারও হত দু'একবার; বোনের সুগন্ধি সাবান শরীরে ঢলে দিলে গোসল সেরে নেবার তোড়জোড় দিতেন। ঘরে ফিরে এলে নিজ মুখে লাগিয়ে দিতেন নিজের জন্য কেনা তিব্বত-স্নো...চুল ও শরীরে লাগাতেন সুগন্ধিতেল ... স্নো আর সুগন্ধিতেলে আমার কাঙক্ষা জাগত না তখন
'বলতাম জামাটা পরে নেই এখন।' বোনের মানা! এখনও ঈদের কিছু খাওয়া হয়নি, আগে খাওয়া শেষ হউক...।সেমাই,ফিরনি-নোনবড়া-সন্দেশ
'কোনটা তোর চাওয়া?' বলি একটা হলেই হয়... কারণ নতুন জামা পরার লোভ কি আর খাওয়ার মত হয়? মনে জামা পরার আনন্দ জমা হতে হতে স্বপ্ন ছুঁয়ে সহপাঠির জামাবাড়ি হেঁটে যেত, বোন কি জানতেন। বোন চুলের সিঁথি টেনে দিতেন, বলতেন 'কিউট লাগছে' সে বয়সে কি 'কিউট' শব্দের মানে-টা জানা ছিল? আয়নার সামনে দাঁড়িয়ে সিঁথির দিকে তাকাতাম, চিরুনি দিয়ে চুলগুলো এদিক ওদিক পরিপাটি করে দেখতাম... মনে প্রশ্ন জাগত আমি তো দিন-দিন বড় হয়ে যাচ্ছি, এভাবে সিঁথি হলে কি বড় দেখাবে? তারপর সহপাঠিরা দল বেঁধে ঈদগার পথ ধরে হাঁটতাম... নামাজ শেষে কোলাকুলি... বেড়ানো স্বজনের বাড়ি,পাওয়াও যেত ৫/১০টাকা সালামি...।

এখন রাত্রিভোর একই রকম মনে হয়, ঈদের কোন আমেজ হৃদয়কে নাড়ায় না। ঈদের দিনেও ভোরে ঘুম ভাঙে না। রুটিন মাফিক কাজে যাওয়া আসা, কি অস্বস্থিবোধ,কাজ-কাম জীবন বাঁচার দায়! ঠেকা কাম... ২/৩ মাস চলে যায় অবলীলায় চুল-দাঁড়ি কাটার কথা মনেই থাকে না। এখন ঈদে নতুন জামা পরা... বোনদের বিয়ে হয়েছে, তাঁদের সংসার গোছাতে সবাই ব্যস্ত... এভাবেই চলছে বছর কয়েক ধরে ক্লান্ত পরবাস!

তাইতো পরবাসে বসে ভাবি হারানো কান্না; এবয়সে পুরনো শ্বাসের ভেতর বাঁচতে পারে না, যা আগে কখনো বলা হয়নি মৃদুকন্ঠে তাও বললে যতটা প্রয়োজন গ্রহণ করো আমায়; প্রাত্যহিক কান্নায়... অসহায় করো না ব্যাক-পকেটে ফেলে; জলে গাঁথা শাদারুমালে।করাত কলের পাশে সর্বদা আরেক
বেদনা ক্ষতের মতন হাড়ে গাঁথে ঘুরে ঘুরে পর্দার আড়ালে দীর্ঘশ্বাস ফেলে রাখে অতীতের চোখে; প্রশ্নহীন দূরত্বে ঘুরছে নিজের খামখেয়ালে; দেহের ভেতরে দুর্দিনে ঘুরে ঘুরে প্রত্যাখ্যান, পুরনো দিনের গান তখন তোমার কাছে জল মানে বৃষ্টি; বৃষ্টি মানে জল মিলেমিশে থাকার লোভে সাজিয়ে-গুছিয়ে তোমার সামনে কোন কথাই সহজে বলতে পারি না; কোন কথায় দ্বিমত নেই তর্কে-বিতর্কে কথা বাড়াই না কারণ তর্কে-বিতর্কে আমাদের দূরত্ব বেড়ে যায় তিন-চার গুণ তোমার প্রথা-কথা-টথা শুনে হাসির ভেতরে তাকাই; হাসলেই খুন হয়ে যাই পূর্বাপর, ঘুমের ভেতর; শরীর জ্বলে না পড়ে না; শেষ বেদনা টুকরো হীমের মতো ঘুরায়; চাহিদা বাড়ায়ঘুরতে ঘুরতে ফের ওঠে বসি ঘোরে, ঘুরি দেহে... আংকির ভেতর তখন সুরে-সুরে শরীর বেয়ে ওঠে হারানো কান্না দিবা-রাত্রি-ভোরে মন খুলে শ্বাস টানিনি, মাকে আজ ফোনে বলেছি; জানি না মা; আবার কবে আমার ঈদ হবে সবার সাথে...
আজকের দিনে ভাল থেকো মা... সবাইকে নিয়ে।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×