somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মৌসুমে - ইন্টারনেট/ব্রডব্যান্ড নিয়ে আরেকটি আন্দোলন গড়ে ওঠার সম্ভাবনা দেখছি !!!

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার গত ৬ মাস আন্দোলনের মৌসুমের মধ্য দিয়ে চলছি।
প্রায় সবগুলোই - লক্ষ্যহীন, লক্ষ্যভ্রষ্ট বা ব্যর্থ আন্দোলন।
সেক্ষেত্রে ব্যর্থ আন্দোলনের মৌসুমও বলা যায়।

এই মৌসুমে - ইন্টারনেট/ব্রডব্যান্ড নিয়ে আরেকটি আন্দোলন গড়ে ওঠার সম্ভাবনা দেখছি !!!

যদিও প্রতিবার বাজেটের সিজনে এ আলোচনা এমনিতেই আসে।
এসময় সচরাচর - এই খাতের দরদিরা এবিষয়ে নিয়ে দু চারটা বাক্যবাণ ছুড়ে, জনপ্রিয়তা ধরে রাখেন (যদিও তাদের অনেকের আয়-ব্যয় জীবনযাপন ইন্টারনেট নির্ভর নয়)।
ইন্টারনেট নিয়ে - ভেগ, দিকনির্দেশনা-হীন, অর্থহীন, ইমোশনাল ও জনপ্রিয় স্টাইলে লেখালেখি করেন।
ব্রডব্যান্ড চাই, দিতে হবে, সবার আগে ব্রডব্যান্ড, সবার জন্য ব্রডব্যান্ড - টাইপ অনেক ইউটোপিয় বক্তব্য দেন।

আমরাও লিখি, ফেসবুকে স্ট্যাটাস দেই, ব্লগ লিখি। মানববন্ধন করি।
সেই ছবি ফেসবুকে দেই, পত্রিকায় ছাপা হয় (লিংক শেয়ার দেই)।
ট্রেড-বডির প্রতিনিধিরা তাদের এজেন্ডাতে আমাদের এজেন্ডা যুক্ত করেন।
আমলাদের সামনে কাঁচুমাচু করে দাড়িয়ে থাকা নেতা নামের দালালরা আমাদেরকে আশার বানী শোনান।

শেষ পর্যন্ত ফলাফল আসে - তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম।
জনপ্রিয়দের জনপ্রিয়তা ঠিক থাকে। ইস্যুও যেখানে থাকার, ঠিক সেখানেই থাকে। অথবা ভেজিটেবল চেম্বার থেকে, ডিপ ফ্রিজের মিট চেম্বারে চলে যায় বছর খানেকের জন্য।

তবে এ বছর ইস্যুর ডাইমেনশন একটু আলাদা।
ইন্টারনেটের মূল্যকে কেন্দ্র করে - শব্দ বাড়ছে। ইন্টারনেটের আপলিঙ্ক কমানো পালে হাওয়া দিয়েছে।
হৈচৈও অপেক্ষাকৃত আগের চেয়ে বেশি।

তবে পৌনঃপুনিক ভাবে - প্রভাবক, প্রস্তুতি, আগ্রহী নেতৃত্ব এবং কর্মকৌশল মোটামুটি গতানুগতিক।
তাই আমি ভয় পাচ্ছি - ব্যর্থ তালিকায় হয়ত আরেকটি নম্বর যুক্ত হবার।

দাবী আদায়ের নামে এই গতানুগতিক ফাজলামি আর চাই না।

আন্দোলন যদি করতেই হয়, তবে সুনির্দিষ্ট টার্গেট নিয়ে করতে হবে।
ইন্টারনেট ব্যাকবোন, ব্যাকহোল, ডিস্ট্রিবিউশন এবং সর্বোপরি খরচ নিয়ে সুস্পষ্ট ও যৌক্তিক এজেন্ডা তৈরি করতে হবে।
দীর্ঘ মেয়াদের সমস্যা সমাধানে - ন্যাশনাল ব্রডব্যান্ড স্ট্রটিজি নিয়ে স্পষ্ট এজেন্ডা যুক্ত করতে হবে।

এই সরকার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ফাইবার পৌঁছে দেবার মত প্রকল্প নিয়েছিল।
অথচ হতাশার সাথে লক্ষ্য করছি - আজ কুষ্টিয়াতে আমাদের ব্যান্ডউইথ কিনতে হচ্ছে ঢাকার থেকে প্রায় ৪ গুন দামে।
তাই তৃণমূলে ব্রডব্যান্ড পৌঁছে দেবার বিভিন্ন সরকারি প্রকল্পের যে ব্যর্থতা রয়েছে, তার জন্য দায়ী লোকদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আনতে হবে।

এই আন্দোলনের নেতৃত্বে আসুক সাধারণ গ্রাহক।
গ্রাহকের আন্দোলনের নেতৃত্বে কোন সরকারের আমলা বা সরাসরি সরকারের সুবিধাভোগী লোক থাকতে পারে না। কোন ট্রেড বডির লোককে এই আন্দোলনের নেতৃত্বে আসতে পারেন না।
তাই ইন্টারেস্টে কনফ্লিক্ট আছে এ ধরনের লোকদের নেতৃত্বে আসার সুযোগ বন্ধ করতে হবে (তাদের ইন্টারেস্টে তারা আলাদা ভাবে কাজ করছে, করুক)।

যদি সেটা হয়। তবে :
জড়ো হোক পেশাজীবী, জড়ো হোক তৃনমূল ভোক্তা-গ্রাহক।
জড়ো হোক ছাত্র-শিক্ষক, জড়ো হোক প্রতিটি মানুষ - যাদের ইন্টারনেটে কিছু যায় আসে।
সেখানে আমাদের যোক্তিক দাবী সঠিকভাবে উপস্থাপিত হোক।
অহিংস আন্দোলন হয়ে বেঁচে থাকুক দাবী আদায় না হওয়া পর্যন্ত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×