somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সততার দৃষ্টান্ত স্থাপন করলেন একজন কামাল !

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা ফেরত
সততার দৃষ্টান্ত স্থাপন করলেন একজন কামাল !



টাকার লোভ কার না আছে। সেই টাকা হোক কালো কিংবা সাদা। অহরহ খুনের ঘটনাও ঘটে টাকার জন্য। বিচ্ছিন্ন হয় বহুদিনের সর্ম্পক। কিন্তু লাকড়ি বিক্রেতা কামালের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। রাস্তায় কুড়িয়ে ৫০ হাজার টাকা পেয়েও মালিককে খুঁজে বের করে ফেরত দিয়ে নজির স্থাপন করেছেন তিনি।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উৎসুক লোকজন কামালকে এক নজর দেখার জন্য তাঁর বাড়িতে ভীড় জমাচ্ছে। আর এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল পৌর বাজারে।

জানা যায়, নান্দাইল পৌরবাজারের কণা বস্ত্রালয়ের মালিক মো. সাইদুল ইসলাম ভূঁইয়া গতকাল মঙ্গলবার রাতে তার দোকানের হিসাব-নিকাশ শেষ করে ৫০ হাজার টাকার একটি বাণ্ডেল কোমরে রেখে বাড়ির উদ্দ্যেশে বের হন। বাড়ি গিয়ে দেখেন কোমরে রাখা টাকার বাণ্ডিল নেই। তিনি পাগলের মতো খোঁজ করতে থাকেন। কোথাও না পেয়ে টাকাটি ফিরে পাওয়ার আশা আশা ছেড়েই দেন। এ সময় জানতে পারেন কিছু টাকা পাওয়ার খবর প্রচারের জন্য মাইকের দোকানে গেছেন এক লোক। সাথে সাথে সেখানে গিয়ে প্রমাণ দিয়ে টাকা ফেরত পান সাইদুল।

সাইদুল বলেন, দোকানের মালামাল ক্রয়ের জন্য বাবুরহাট যাওয়ার উদ্দেশ্যে টাকাগুলি জমানো হয়েছিল। হারিয়ে যাওয়া টাকা ফিরে পাবো আশা করিনি। কামালের মতো এ সততা লাখে পাওয়া কঠিন। আমি তার প্রতি কৃতজ্ঞ।

লাকড়ি বিক্রেতা কামাল হোসেনের বাড়ি নান্দাইলের পাঁছপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মো.আব্দুল গফুর। তিনি জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের মধ্যে পায়ে লাগে কিছু একটা। এ সময় দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে তিনি দেখতে টাকার একটি বাণ্ডিল পড়ে আছে।

এদিক-সেদিক খোঁজে করেও কোনো সাড়া না পেয়ে তিনি এ খবর মাইকে প্রচারের জন্য একটি দোকানে চলে যান। তখনি জানতে পারেন টাকার মালিকের সন্ধান। তিনি আরো বলেন, মালিকের কাছে টাকা ফেরত দিতে পেরে তিনি যে আনন্দ পেয়েছেনে তা টাকার অঙ্কে পরিমাপ করা যায়না।
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×