somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সৈয়দ আনোয়ারুল হক
সহকারি শিক্ষক, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এবং মাস্টার ট্রেইনারঃ টি কিউ আই-সেফ-২, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ।

প্রকৃত শিক্ষা

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার প্রকৃত অর্থ কি? জানিনা অনেকেই আমরা।
শিক্ষার মানে আসলে কি? প্রথমেই জেনে নিন তা,
পরে আসেন জ্ঞান বিতরণে, তাহলেই সফল শিক্ষা।
পরীক্ষায় ভাল নম্বর, ভাল ফলাফল নয় সফলতা।
পাখির মত মুখস্ত বিদ্যা, জোয়ারের পানির মত।
ক্ষণিকের জন্য মুখস্ত কথা অনুর্বর করে মাথা।
শিক্ষার্থী হারিয়ে ফেলে জ্ঞান অর্জনের দক্ষতা,
শিক্ষকের করা উচিত সুপ্ত গুণাবলী বিকাশে সহায়তা।
গুরুর আসল কাজ শিক্ষায় উৎসাহ জাগিয়ে তোলা,
তাঁর কাজ নয় শিক্ষা বিতরণ করা।
সক্রেটিসের ভাষায়,


“শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।”
এরিস্টটল বলেন,


“সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল আসল শিক্ষা।”
রবী ঠাকুরের কথায়, “মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা
আর সমস্তই তার অধীন।” এ ছাড়াও বলেছেন,


“শিক্ষা হল তাই যা কেবল তথ্য পরিবেশনই করে না
বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে জীবনকে গড়ে তোলে।
পৃথিবীর বিখ্যাত শিক্ষাবিদরা যে সব সংজ্ঞা দিয়েছেন
তার আলোকে বলা যায়,
শিক্ষার প্রথম কাজ হলো কৌতূহল জাগিয়ে তোলা,
আর হলো ভাবনার জগতের সাথে একাত্ম করে দেয়া।
এর পর বলা যায় সুখের জন্য বুদ্ধির বিকাশ ঘটানো
শিক্ষা দানের কথা বলতে গেলে বলা যায় যে,
“মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন,
শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।”
মুখস্ত শিক্ষা সহজেই ভুলে যায়, কৌতুহল জাগিয়ে তুললে
যতদিন বাঁচবে ততদিন শিক্ষা চালিয়েই যাবে এটাই সত্য।
জাতিসংঘের ভাষায় শিক্ষা হল-
ব্যক্তিত্ব,মেধা, মানসিক শক্তি, শারীরিক সামর্থের বিকাশ।
এ ছাড়া মানবাধিকার, মৌলিক অধিকার, পিতা-মাতার প্রতি
শ্রদ্ধাবোধের বিকাশ ।
নিজস্ব সাংস্কৃতিক সত্তা, ভাষা, মূল্যবোধ, মাতৃভূমির প্রতি
শ্রদ্ধাবোধের বিকাশ।
অপরাপর সভ্যতা, প্রাকৃতিক পরিবেশের প্রতি শ্রদ্ধাবোধ,
সমঝোতা, শান্তি, সহিষ্ণুতা, নারী-পুরুষের সমানাধিকার,
জাতি,ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে মৈত্রীর চেতনা গড়া,
তার আলোকে দায়িত্বশীল জীবনের প্রস্তুতি গ্রহণ করা ।
এত নিয়মের তোয়াক্কা না করে আমাদের কাজ হল-
বেশি নম্বর কীভাবে পাওয়া যায় তার পিছনে দৌড়া।
শিক্ষার্থীকে দিতে হবে প্রচুর গাইড বই, কোচিং, প্রাইভেট পড়া।
ফলাফলের প্রতিযোগিতায় নেমেছে এখন সরকার ও প্রতিষ্ঠান।
কেন্দ্র সচিব নির্দেশ দিচ্ছেন প্রতিষ্ঠান প্রধান গণকে,
পরীক্ষার হলে এমন শিক্ষক পাঠাবেন না যে পাহারা দেন কড়া,
পাঠাবেন এমন শিক্ষক গণিত, ইংরেজি বলে দিতে পারেন যারা,
কিছু শিক্ষক তৈরী রাখবেন বিষয় ভিত্তিক সমাধানের তরে।
কমিটির নির্দেশে সকলকে পাস করাতে হবে যাতে বেতন বাড়ে।
শিক্ষার্থীরা ভাবে, সহজে এ প্লাস পেলে কী দরকার এত বেশি পড়ে,
চিন্তা নাই যদি স্যারেরা দিয়ে যান নৈর্ব্যক্তিকের সমাধান করে।
এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যে দেশ, জাতি, সমাজ
মেধাশূন্য হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে।
সময় থাকতে সবাইকে আসতে হবে এগিয়ে এ সমস্যার সমাধানে।
জাতির মেরুদন্ড শক্তিশালী করতে বদলাতে হবে এসব কুকর্ম।
আলোকিত দেশ গড়তে সঠিক শিক্ষায় আলোকিত করতে হবে জাতিকে।
এর আগে গড়তে হবে নীতিবান, আদর্শ, দেশ প্রেমিক আলোকিত শিক্ষক।
দেশের সকল স্তরের শিক্ষাকে করতে হবে জাতীয়করণ।
শিক্ষায় থাকবে না অন্য কোন ধরণ, একই নিয়ম একই নীতি সর্বস্তরে।
তাহলেই শিক্ষিত দেশ প্রেমিক সৃষ্টি হবে বাংলাদেশের ঘরে ঘরে।
থাকবে না নেশাখোর, সন্ত্রাস, দুর্নীতিবাজ, জঙ্গীবাদ বাংলার কোন ঘরে।
তবেই শান্তি পাবে বঙ্গমাতা, শান্তি ফিরে আসবে বাংলার প্রতিটি সংসারে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×