তোমার মুখের অশ্লীল ভাষা শুনতে প্রেমিকগুলো হুমড়ি খেয়ে দিশেহারা হয়ে এগলি অগলি করছে,
একবার শুনিয়ে ত দেখো..
তোমার মুখটি লাল করে রাগান্বিত হয়ে অকথ্য ভাষার উচিত ব্যবহার দেখতে যে কেউ ফাসি তে যেতে রাজি
এবং আমিও..!!
তোমার চোখের ইশারায় কেবল হৃদপিন্ডে নয় সারা শরীর জুড়ে অবশ কাতর জাগায়,
কথা বলা শব্দের উচ্চারণ এর ভাব গুলো ঠোঁটের ঢেউয়ে শান্ত সতেজ করে শত যুবকের আত্না কে!
কি মাধুর্য গঠন আচরণ ভাব ভঙ্গিমায় যে দেখেনি কে বলে তার চোখ আছে,
সে ত অন্ধ..!!
ভাগ্য কাল মহিমায় তোমার দর্শন মেললো এমন কপালের,
কেউ জানেনা তুমি কোন প্রেমিকের!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



