তোমার পছন্দের সাদা ঘোড়া আজ সাজিয়েছি অনেক সময় নিয়ে,
এখন শীষ দিলেই নিত্য দিনের চেয়ে খুব হেলেদুলে কাছে আসে!
এখন তুমি কালো শাড়ি পড়ে আসতে পারো অনায়েসে,
এ ভোর তোমার নামের,লাল সূর্যি তোমার চোখের,
খোলা চুল গুলো যেমন ইচ্ছে অগোছালো থাকুক
আজ বৃহস্পতিবার তোমার জন্য,
সেই কবে থেকেই তো আমি তোমার আছি
এতোসবের কোন কারণ জানতে চেওনা করজোড়ে বলি!
রাত,এ নিয়ে আমি তোমাকে চাওয়ার আগে ভেবে রেখেছি!
তোমার পছন্দের রজনীগন্ধা,তোমার পরম প্রিয় একটা কবিতা,
এখন আর বলতে গেলে তুমি ব্যস্ত হবে খুব জানি,
এসবের লোভ সামলানো অনেক কঠিন প্রিয়!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২০ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




