মায়ের মনের আসোলেই কোন তুলনা হয়না ।
গতকাল অফিস থেকে এসে মা বলছে, জানিস ! তোর ওমক ফ্রেন্ড এর বিয়ে হয়ে গেলো।
আমি একটু ভাব নিয়ে বললাম, হ্যাঁ তো, তাতে কি হইছে ?
বয়স তো তোরও কম হল না, আছে নাকি কেউ, থাকলে বলে ফেল।
কেউ বলতে কি বোঝাচ্ছ মা ?
আর এ, ওই যে থাকেনা আজকাল কার ছেলেদের কি ওসব !!! (এই সেরেছে :O)
কি যে বলনা মা, ওসবের কি সময় এখন, লাইফ গড়ব কীভাবে, সেই চিন্তায় মরছি, আর উনি আসছেন ‘কেউ টেউ’ নিয়ে, হুহ (ভাবটা একটু বেশি নিয়ে) ।
সত্যিই তোর তেমন কেও নেই ? তাহলে তোর ল্যাপটপ এ যে কতগুলো মেয়ের ছবি দেখলাম, ওগুলো কে তাহলে ?
আর এ ওগুলো তো বান্ধবি, আমার ক্লাসমেট ।
ও তাই, তাহলে আছে নাকি কোন স্পেশাল ক্লাসমেট, থাকলে বলতে পারিস, কোন সমস্যা নেই।
মা প্লিজ, এসব ফালতু পেঁচাল ছাড়তো, যাও, রান্না কর গিয়ে ।
তোরা কি আর মায়ের কষ্ট বুঝবিরে বাপ, ছেলে বড় হলে মায়েদের একটু পেঁচাল পারতেই হয়, আল্লাহই জানে, বেঁচে থাকতে নাতি পুতির .........
মাএ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু !!!
আচ্ছা ঠিক আছে, আর বলব না, পরে কিন্তু দোষ দিতে পারবি না বলে দিলাম ।
(তা তো বলেই দিলে মা, কিন্তু তুমি এতোকিছু বোঝ, মনটা তো বোঝ না মা, বুঝলে হয়তো ...... )
থাক,কিছু কথা ঊহ্য থাকাই ভালো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




