.
গতকাল রাতে এই জায়গাটিতেই আগুন লেগে আনুমানিক ৫০-ঘড় পুরে ছাই হয়ে গেছে । যে অবস্থান থেকে ছবিটি তোলা, সেটি একটি নির্মাণাধীন বাড়ি, এখানেই অবস্থান নিয়েছে ক্ষতিগ্রস্থ কিছু পরিবার । তাঁদের সাথে কথা বলে বুঝলাম, পড়নের কাপড়টি ছাড়া তাদের সহায় সম্বল বলতে আর কিছুই নেই, এলাকাবাসি কিছু কাপড়-চোপড় দিয়েছে যা দিয়ে তাদের আজকের দিনটা কেটেছে, গত রাতের শীতের জ্বালাটা, ক্ষুধার তাড়নাটা কোন ভাবে পার করেছে, কিন্তু বাকি দিন গুলো ? শীতের যে এখনও অনেক বাকি !!!! তাই আজ যেভাবে তাদের পাশে গিয়েছিলাম, কালও যাব । হয়তো, আমরা না গেলেও তাদের দিন কেটে যাবে, চলতে পারবে তারা, যেমনটা চলেছে এতদিন । তবুও, চলুন না, তাদের পাশে একটু যাই; কিছু না পারি, একটা শিশুর হাতে সকালের নাস্তা স্বরূপ একটা রুটি কিনে দিবেন; কি! পারবেন না??
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




