somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন খারাপের বিষয়গুলো :(

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথা থেকে শুরু করবো বুঝতেছি না, তাই খাপছাড়া ভাবেই বলে ফেলি।

প্রত্যেকটি মানুষের জীবনেই সুসময় ও দুঃসময়, দুটোরই আবির্ভাব হয় । কোন সময়ই আগে নোটিশ দিয়ে আসেনা, হঠাৎই চলে আসে।
কিছু কিছু বিষয় সব মানুষেরই জীবনে অতি-গোপনীয়তায় থাকে যা সে চাইলেও কারো সাথে বণ্টন বা কারো কাছে প্রকাশ করতে পারেনা, যদিনা সেই ব্যক্তিটা এমন একজন হয়, যার কাঁধে মাথা দিয়ে আপনি নীরবে কাঁদতে পারেন কিংবা যাকে জরিয়ে মনের সব ব্যাথা জর্জরিত ঘটনা গুলো অনায়াসে চোখের জলে বের করে দিতে পারেন। আর সেই ব্যাক্তিটি যদি আপনার জীবনে অনুপস্থিত থাকে তাহলে উপাই একটাই, নির্জন রাতে, সকলের আড়ালে স্থির হয়ে বসে থেকে নীরবে চোখের জল ফেলা, নতুবা বিরহের কোন গান বার বার শোনা ।
চিন্তা সবায়ই করে, সুচিন্তা বা দুশ্চিন্তা যেটাই হোকনা কেন । কিন্তু কিছু কিছু সময় মানুষ বুঝতেও পারেনা যে সকলের থেকে আলাদা হয়ে কোন এক গভীর চিন্তায় সে লিপ্ত আছে, একটু নিরব, একটু অন্যমনস্ক সেই ভাবভঙ্গীটা যা অপরের চোখে সহজেই ধরা দেই যদি সেই অপর ব্যক্তিটা একটু খেয়াল করে দেখে, তাহলেই চিন্তামগ্ন ব্যক্তিটা ধরা খেয়ে যায় । আর মুখ থেকে একটা দীর্ঘশ্বাস, অর্পিত প্রশ্নের উত্তর স্বরূপ বেরিয়ে আসে।
টাকা-পয়সা খুব বিতর্কিত একটা জিনিস। এটা যেমন মানুষকে মহৎ থেকে মহামানবে পরিণত করে ঠিক তেমনই নিচু থেকে নিকৃষ্ট পর্যায়েও নিয়ে যায়। আমাদের সবারই জানা যে, সম্পর্ক নষ্টের মুল এই টাকা-পয়সা। ঠিক তেমনই মানুষের নীতি, ইমান এবং চরিত্রের নষ্টের মুলেও এই টাকা-পয়সাই। এই টাকার জন্য যেমন মানুষ দিনমজুরি করে ঠিক তেমনই এই টাকার জন্য মানুষ খুন,রাহজানি,চুরি-চামারি,লজ্জার মাথাও বেঁচে খায়। কখনও পেটের দাঁয়ে তো কখনও বিলাসিতা পুরনের লক্ষে।
প্রত্যেক মানুষের জীবনে অন্তত একটি স্বপ্ন থাকেই যে বড় হয়ে সে তার সেই স্বপ্নটিকে পুরন করবে। কিন্তু দেখা যায় কেউ সেই স্বপ্ন পুরন করে আবার কেউ কারণে, অকারণে স্বপ্ন পূরণের পথ থেকে একটু সরে দাড়ায়। কিন্তু যে স্বপ্ন পূরণের পথে ছোটে, সে কখনও বাবা-মার আদরের সন্তান হয় তো কখনও কুলাঙ্গার সন্তানে পরিণত হয়। কুলাঙ্গার হয় এই কারণে যে তাড়া বাবা-মার ইচ্ছা অনুযায়ী চলছে না, তারা কোন সরকারি প্রতিষ্ঠানের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিছিএস ক্যাডার হচ্ছে না । তারা হচ্ছে বাবা-মার অর্থ ধ্বংসকারী অযোগ্য সন্তান ।
বিশ্বাস আর অবিশ্বাস, এই দুইটা জিনিষের কোন আগা মাথাই কিছু বুঝিনা। জীবনে চলতে গেলে, ২/৪ জন মানুষের সাথে উঠবস করতে গেলে কিছু কিছু বিষয়ে বিশ্বাস করে চলতে হয়, কিন্তু তারাই কেন অবিশ্বাসের কারণ হয়ে দাড়ায়?
বই-পুস্তকে এবং সকলের মুখে সব সময়ই শুনি, ইচ্ছা থাকলেই নাকি উপাই হয়। কিন্তু আসলেই কি তাই? আমি বলবো, ইচ্ছা থাকলেও উপাই হয়না যদি জন্ম থেকেই কপাল-পোড়া হয় ।
প্রেম, পিরিতি আর ভালবাসা। বিষয় ৩টি হইলেও জিনিষ কিন্তু একটাই । এই বিষয়ে, নো কমেন্টছ । তবে উপরওয়ালার কাছে হাজার শুকরিয়া যে এসব থেকে দূরে আছি । তবে কথায় আছে, “দিল্লিকা লাড্ডু, খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন” হয়েছে সেই দশা ।
দুটো কথা আমার সারা জীবন মনে থাকবে, কোন দিন ভুল্বনা

“বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই” আর

“বাঘের খাঁচার ভিতরে গেলে, বাঘতো খাবেই, এতে কান্নাকাটি করে তো লাভ নেই” ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×