ভ্যালান্টাইন্স ডে বা ভালোবাসা দিবস যে একই কথা সেটা জানলাম প্রায় বছর চারেক আগে । ভালোবাসা প্রকাশের ভিন্ন ভিন্ন মাধ্যম যে আছে তা আমার মত কম গিলু সম্পন্ন মানুষের জানতে এত বেশি সময় লেগেছে যে প্রায় ততদিনে এলাহি কারবার ঘটে যেত । যাইহোক, ভালোবাসা দিবস পরে জানায় একটা সুবিধে হয়েছে বৈকি । নিজেকে নিয়ে এত টেনশন করতে হয়নি । ভালোবাসা দিবস নিয়ে অনেক হইচই হয় সেটা বলতে গেলে প্রায় প্রতি বৎসর । এবারো তার ব্যতিক্রম নয় । বিশেষ করে ফেসবুকে অনেকে ভালোবাসা দিবস হারাম বলে ফতোয়া দিয়ে দিয়েছেন অনেকে পার্কে গিয়ে ছিন্নমূল শিশুদের নিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন, আমি জানিনা ভালোবাসা ছিন্নমূল শিশুদের নিয়ে নাকি সেলফি নিয়ে , এখনো দ্বিধাগ্রস্ত আছি । আবার অনেকেই বলে আমার আবার ভালোবাসা দিবস ভাই ! আমার স্ত্রীর সাথে তো প্রতিদিনই ভালোবাসা দিবস হয় । আজ আবার একজনকে পেয়েছিলাম যে কিনা হোয়াটসআপের প্রফাইল পিকচার বদলে কোন এক অখাত লেবানিজ গায়কের ছবি দিয়ে স্বামী বলে দাবি করছে । বললাম প্রোফাইলে কার ছবি ? উত্তর এলো আমার হাসবেন্ড । তারপর আর উনাকে ঘাঁটাইনি । সবচেয়ে মজা হয়ছে যখন কেভিন কে বললাম . Today is valentines day man ! Why did you come at work? তখন আর কেভিন চাচাকে আর পায় কে ? আসলে কেভিন চাচা ভুলে গিয়ছিল যে আজ ভ্যালান্টাইন্স ডে , ভুলে কাজে চলে এসেছিল । যাইহোক ঘণ্টাখানেক পরে চাচাকে আর হারিকেন দিয়েও খুঁজেই পাওয়া গেলনা । কাজ ছেড়ে সে "ছেড়ে দে মা কেঁদে বাঁচি" অবস্থা । কেভিন চাচার প্রস্থান হলো । ক্রিস্টিনার টেক্সট emoticon পেয়ে বুঝলাম না কি লিখেছে শুধু LOL টা বুঝতে পেরেছি বাকি গুলো কাল গবেষণা হবে । এবারের জন্য ভালোবাসা দিবসটি এখানেই সমাপ্তি হলো । ঘুম পাচ্ছে চোখে, কাল সকালে তো আর ভালোবাসা দিবস নয় যে টেনশন করতে হবে ।
আলোচিত ব্লগ
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।