সিলেটের রাখালিয়া গান
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলে্টের বাউল গান আর ধামাইল গানের মতো আরেকটি লোকজ ধারা রাখালিয়া গান। বাউল গান ও ধামাইল গানের মতোই রাখালিয়া গানও প্রকৃতি, দেহতত্ত্ব, আধ্যাত্মিকতা, প্রেম- প্রভৃতি দর্শন নিয়ে এগিয়ে গেছে। এসব লোকজ গানে সাধারণ থেকে শুরু করে উচ্চাঙ্গ দর্শন থাকে; অবাক হতে হয়- একজন সরল-সাধারণ বাউল নিজের মননে এত কিছু ধারণ করতেন। তবে রাখালিয়া গানে দেখা যায় প্রেম ও ভক্তিকে ছাড়িয়ে গেছে প্রকৃতির সৌন্দর্য বর্ণনা।
সিলেটের বিস্তীর্ণ গো-চরণ তৃণ এলাকায় ক্লান্ত রাখালদের মুখে মুখে এই গান ছড়িয়ে পড়ে বলেই হয়তো কালক্রমে তার নাম হয়েছে রাখালিয়া গান। দুঃখজনক হলো কালের গহ্বরে রাখালিয়া গান আজ বিলুপ্ত প্রায়। অতীতের রাখালিয়া গানের সৌন্দর্য থেকে বঞ্চিত আজকের সঙ্গীত পিয়াসীরা।
অতীত বলে সৌন্দর্যকে ফেলে না দিয়ে নতুন করে গ্রহন করাটা মনে হয় জরুরী। দেশের অনেক আধুনিক সংগীত পরিচালকদের খ্যাতি যে অতীতের সৌন্দর্যের উপর ভর করেই, তা তো একটু নজর দিলেই সামনে আসে। তাই এখনো কোনো সঙ্গীত গবেষক যদি সচেষ্ট হন তাহলে যৎকিঞ্চিত হলেও রাখালিয়া গানের নির্যাস ধরে রাখার উদ্যোগ নিতে পারেন।
দেখা দেও মোরে
চউখে ফানি আয় তোরে ছাড়া
মন আমার খান্দে
বন্দু রে তোরে ছাড়া
দিন খাটে না রাইত খাটে না সকি দেকি যাও রে
কিলাখান মরি আমি বন্দুরে ছাড়া।।
-সিলটী রাখালিয়া গান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন