somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ রুমি স্কোয়াডের সাথে সংহতি জানিয়ে সিলেটে অনশন কর্মসূচী

৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ আন্দোলনের শুরু থেকেই বিস্মিত হয়ে আমাদের তরুণ প্রজন্মের প্রতিক্রিয়া দেখছিলাম। একটা ক্ষুদ্র অংশ বাদ দিলে, প্রায় সবারই এক দাবী - যুদ্ধাপরাধীদের বিচার চাই।



যাদের পক্ষে সম্ভব হয়েছে, সরাসরি শাহবাগ গিয়ে অংশ নিয়েছেন আন্দোলনে, কেউ সাহায্য করেছেন অর্থ দিয়ে, খাবার দিয়ে, পানি দিয়ে, রৌদ্র থেকে বাঁচাতে ছাতা দিয়ে, গরম থেকে স্বস্তি পেতে বাতাস করার জন্য খবরের কাগজ দিয়ে। টুইটার, উইকি যোদ্ধারা লড়াই করে গেছে আন্তর্জাতিক মিডিয়ায় জামাত শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে। আমরা দেখেছি, সমাজের করুণার পাত্র যেই ভিক্ষুক, দিন শেষে তিনি তার সারাদিনের রোজগার তুলে দিয়েছেন আন্দোলনরত ছেলেদের হাতে।

এই আন্দোলনের ধারাবাহিকতায়, জামাত-শিবিরের নেতিবাচক প্ররোচনায়, সরকারের মেরুদন্ডহীন আচরণে, আন্দোলনের ফসল কার ঘরে গেল সেই আশংকায় - শাহবাগের তরুণরা ধীরে ধীরে নিঃসঙ্গ হয়েছেন। কিন্তু পিছু হটেন নি। এমন সাত তেজস্বী তরুণ, শহীদ জননী জাহানারা ইমামের সাত সন্তান, শহীদ রুমি স্কোয়াডের ব্যানারে (https://www.facebook.com/shaheed.rumi.squad) শুরু করেছেন আমরণ অনশন। তাদের সাথে সংহতি জানিয়ে সিলেট অনলাইন এক্টিভিস্টি আগামী রবিবার শুরু করছে অনশন কর্মসূচী।

শহীদ রুমি স্কোয়াডের সাথে একাত্ম আমাদের দাবী -

১) সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চাই ।

২) জামাত-শিবির সহ মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী সকল সংগঠনকে নিষিদ্ধ চাই।

৩) বিচার প্রক্রিয়া নিয়ে দেশব্যাপী সৃষ্ট সকল হত্যা, শহীদ মিনার-জাতীয় পতাকার অবমাননা, সংঘাত, মিথ্যা গুজব, মন্দির-মসজিদে হামলা, হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি অত্যাচার লুটপাটকারী এবং তার পরিকল্পনাকারীদের গ্রেফতার, সুষ্ঠ তদন্ত এবং বিচার চাই।

৪) মুক্তিযুদ্ধবিরোধী মতাদর্শ নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কোন রকম আলোচনা/সংগঠন নিষিদ্ধ করার আইন চাই।

জামাত শিবির কে অবিলম্বে নিষিদ্ধের দাবিতে রুমী স্কোয়াডের এ জাগরণের মন্ত্র ছড়িয়ে দিন সর্বত্র ...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×