সিলেটে দুই ব্লগার আটক
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটে দুই ব্লগার আটক

এবার সিলেটের বিশ্বনাথে দুই ব্লগারকে আটক করেছে পুলিশ। মহানবী (সাঃ) এর বিরুদ্ধে কটূক্তিপূর্ণ লেখা অনলাইনে ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়।
অভিযোগ করা হয়েছে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কটালিপাড়ার বিজয় চন্দ্র ও পাপ্পু চন্দ্র দাস নামে দুই জন দীর্ঘদিন ধরে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের ফেইসবুক একাউন্টে বিদ্বেষপূর্ণ লেখা ছড়িয়ে দিচ্ছে। এ খবরে মঙ্গলবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা দুইজনকে ধরে গভীর রাতে বিশ্বনাথ থানা পুলিশের হাতে তুলে দেয়।
বুধবার সকালে তাদের সিলেট গোয়েন্দা অফিসে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হয়। আটক দুইজনই স্থানীয় কলেজের ছাত্র।
পুলিশ সুপার মো. সাখাওয়াৎ হোসেইন জানান, তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, 'তাদের মোবাইলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম কিছু আপত্তিকর বিষয় শেয়ার করছিল। এরকম একটি অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানালে রাতেই তাদের আটক করে পুলিশ। এখন বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, তারা কিভাবে এটি পেয়েছিল, কার কাছ থেকে পেয়েছিল। এসব বিষয়ে তদন্ত চলছে।'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন