somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৈয়দ আশরাফুলের বক্তব্য আবদুল জলিলের অভিযোগ সত্য প্রমাণ করেছে

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন ধরে লন্ডনে দেয়া আবদুল জলিলের বিভিন্ন বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তার নির্বাচন ও সমঝোতা সংক্রান্ত বক্তব্য। অনেকটা গোপন তথ্য ফাঁস করে দেয়ার ঢঙে আবদুল জলিল বলেছেন, ওই সরকারের সঙ্গে একটি ‘আন্ডারস্ট্যান্ডিং' ছিল বলেই আওয়ামী লীগের পক্ষে এত বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করা এবং ক্ষমতায় আসা সম্ভব হয়েছে। কথাটা প্রকাশিত হওয়া মাত্র আওয়ামী লীগ শুরু করেছে ‘আমি কলা খাই না' ধরনের সাফাই গাওয়ার পালা। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত দৃশ্যপটে এসে গেছেন। নিউইয়র্কে তিনি বলেছেন, আবদুল জলিল নিজেও তাহলে একই সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন। এটা সত্য হলে তার উচিত ছিল আগে পদত্যাগ করে তারপর তথ্যটি প্রকাশ করা। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে তার নিজের স্টাইলে রসিকতা করে বলেছেন, যে ডালে বসে আছেন সে ডালই কাটতে চাচ্ছেন আবদুল জলিল।
লক্ষণীয় বিষয় হলো, রসিকতার আড়ালে হেসে উড়িয়ে দিতে চাইলেও প্রধানমন্ত্রী কিন্তু আবদুল জলিলের তথ্যকে মিথ্যা প্রমাণ করতে পারেননি। নাকচ করে দেয়ার মতো কোনো যুক্তিও দেখাতে পারেননি তিনি। এদিকে বেশি কৌতূহলের সৃষ্টি করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। দলের সাধারণ সম্পাদক হিসেবে আবদুল জলিলের বক্তব্য খন্ডন করার প্রধান দায়িত্ব পড়েছে তার ওপর। কিন্তু তার মুখেও কোনো শক্তিশালী যুক্তি শোনা যায়নি। বরং তার বক্তব্যে আবদুল জলিলের অভিযোগ সত্য হওয়ার প্রমাণ আছে। আর তিনি সেই পুরনো গল্প বলেছেন, যে গল্প মাত্র ক'দিন আগে তার নেত্রীও শুনিয়েছেন। সৈয়দ আশরাফুল বলেছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি কখনো ‘আপস' করেন না বলে রাজি হননি! উল্লেখ্য, সৈয়দ আশরাফুলের আগে শেখ হাসিনা নিজেই জাতিকে গল্পটি শুনিয়েছেন। গত ৫ সেপ্টেম্বর জেনেভায় অল ইউরোপিয়ান আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ১/১১-এর পরবর্তী সরকারের আমলে তাকে নাকি প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেয়া হয়েছিল। কোনো এক উপদেষ্টার মাধ্যমে দেয়া সে প্রস্তাবের শর্ত ছিল, শেখ হাসিনাকে নির্বাচনের দাবি ত্যাগ করতে হবে। অর্থাৎ কোনো নির্বাচন ছাড়াই তাকে প্রধানমন্ত্রী বানানো হবে। কিন্তু শেখ হাসিনা মনোনীত প্রধানমন্ত্রী হওয়ার সে প্রস্তাবে রাজি হননি। তাকে নাকি তখন হত্যার হুমকিও দেয়া হয়েছিল।
লক্ষ্য করলে দেখা যাবে, সৈয়দ আশরাফুল তো বটেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসলে তথ্য হিসেবে নতুন কিছুই শোনাননি। কারণ, এ ধরনের প্রস্তাব ও সমঝোতা প্রচেষ্টার কথা ওই দু' বছরে সব সময় বাতাসে ভেসে বেড়িয়েছে। সদিচ্ছার প্রমাণ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর উচিত ছিল ঘটনাপ্রবাহের ‘অগ্রগতি' সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানানো। শেষ পর্যন্ত কিভাবে কি হয়েছিল এবং কিভাবে কাদের মাধ্যমে সবকিছু ঘটানো হয়েছিল- সে সবও জানানো। কিন্তু প্রধানমন্ত্রী এমনকি যে উপদেষ্টা প্রস্তাবটি তার কাছে নিয়ে গিয়েছিলেন তার নামও প্রকাশ করেননি। প্রধানমন্ত্রী এবং তার পর পর সৈয়দ আশরাফুলেরও লক্ষ্য করা উচিত ছিল, প্রস্তাব দেয়ার ঘটনায় একজন জাতীয় নেত্রী হিসেবে শেখ হাসিনার মর্যাদা কিন্তু সামান্যও বাড়েনি। কারণ এর মধ্য দিয়ে একথাই প্রতিষ্ঠিত হয়েছে যে, তাঁকে একটি অমর্যাদাকর প্রস্তাব দেয়ার অবকাশ ছিল! আর এ তথ্যের ভিত্তিতে ধরে নেয়া যায়, প্রথম থেকেই ক্ষমতা দখলকারী কুচক্রীদের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। না হলে প্রস্তাবটি বেছে বেছে কেবল তাকেই কেন দেয়া হয়েছিল? বস্তুত অমন একটি প্রস্তাব পাওয়ার মধ্যে গর্বে বুক ফোলানোর মতো কোনো উপাদান নেই।
কথা শুধু এটুকুই নয়, সৈয়দ আশরাফুল পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে এ প্রসঙ্গেই তথ্য বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন আবদুল জলিল। তিনি বেশি কিছু বলেননি, শুধু জানিয়েছেন, ওই সরকারের সঙ্গে আওয়ামী লীগের একটি আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং সে আন্ডারস্ট্যান্ডিং-এর ভিত্তিইে আওয়ামী লীগ এত বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হতে এবং ক্ষমতায় আসতে পেরেছে। পর্যালোচনায় দেখা যাবে, আবদুল জলিলও মোটেই নতুন কোনো খবর শোনাননি। কারণ, মিনিটে পাঁচ থেকে দশটি পর্যন্ত ভোট পড়া, কোনো কোনো আসনে ৯৫ থেকে ৯৭ ভাগ পর্যন্ত ভোট দেয়া এবং হঠাৎ করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক কোটি ১১ লাখ ভোটের ব্যবধান হওয়ার মতো আরো অনেক বিষয়ই রয়েছে যেগুলো প্রথম থেকে ২৯ ডিসেম্বরের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এসেছে। এখানে আওয়ামী মহাজোটের দ্বিতীয় প্রধান শরিক হুসেইন মুহম্মদ এরশাদের একটি ভাষণেরও উল্লেখ করা দরকার। জাতীয় সংসদে আবদুল জলিলসহ আওয়ামী লীগের কোনো কোনো নেতা যখন সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদগার শুরু করেছিলেন তখন ‘আর থাকতে না পেরে' একই সংসদের ভাষণে এরশাদ জানিয়ে দিয়েছিলেন, সেনাবাহিনী সমর্থন করেছিল বলেই আওয়ামী লীগ নির্বাচনে জিততে এবং ক্ষমতায় আসতে পেরেছে। এরশাদের শেষ কথাটুকু ছিল আরো সুনির্দিষ্ট। তিনি বলেছিলেন, সেনাবাহিনীর সমর্থন ছাড়া আওয়ামী লীগ ‘জীবনেও' ক্ষমতায় আসতে পারতো না। আরো অনেকের মুখ থেকেও এ ব্যাপারে জানা গেছে। বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে তো হিসাব-নিকাশ সহকারেই প্রমাণ করে দেয়া হয়েছে যে, নির্বাচনে পুকুর চুরি ধরনের জালিয়াতি করা হয়েছিল। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের নির্দেশে ডিজিএফআইয়ের কোন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে বিজি প্রেস থেকে ব্যালট পেপারের প্লেট নিয়ে গিয়ে সেনানিবাসের প্রেসে ছাপানো হয়েছিল এবং কিভাবে সেগুলো প্রতি আসনের জন্য গড়ে ৪০ হাজার করে স্বচ্ছ ব্যালট বক্সে ঢোকানো হয়েছিল- সে হিসাব প্রকাশ করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে কেউ এ পর্যন্ত চ্যালেঞ্জ করেননি। এর মধ্য দিয়েও প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ আন্ডারস্ট্যান্ডিং করেই ক্ষমতায় এসেছে। সেদিক থেকে আবদুল জলিল মোটেও নতুন কোনো তথ্য জানাননি। পার্থক্য হলো, এতদিন কথাটা বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগের আকারে বলা হতো, এবার সেটাকেই সত্যায়িত করেছেন আবদুল জলিল। অন্যদিকে নেত্রী শেখ হাসিনার মতো সৈয়দ আশরাফুলও আবদুল জলিলের বক্তব্য নাকচ করে দিতে চরমভাবেই ব্যর্থ হয়েছেন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল এবং আপস করলে তিনি তখনই প্রধানমন্ত্রী হতে পারতেন বলে সৈয়দ আশরাফ যে হাল্কা যুক্তি দেখিয়েছেন, এতে কিন্তু প্রমাণিত হয় না যে, আবদুল জলিলের ফাঁস করে দেয়া তথ্য অসত্য, সেনাসমর্থিত সরকারের সঙ্গে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং ছিল না এবং সে আন্ডারস্ট্যান্ডিং-এর ভিত্তিতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। সংসদে দেয়া এরশাদের ভাষণ থেকে আবদুল জলিলের ফাঁস করে দেয়া তথ্য পর্যন্ত সবকিছু বরং উল্টো সত্যকেই প্রতিষ্ঠিত করেছে। অন্তত এই একটি ব্যাপারে আবদুল জলিল অসত্য বলেননি।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×