somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ’লীগ নেতাকর্মীর বিরুদ্ধে জিডি, পুলিশ বরখাস্ত !!!!!!!!!!!!!!!

২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার করা সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করায় সাভার মডেল থানার দুই পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার দুপুরে বরখাস্ত এই দু’জন হলেন উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানা এবং তার স্বামী উপ-পরিদর্শক (এসআই) শেখ শাহীনুর রহমান। তাদের পুলিশ লাইনে যোগদান করতে বলা হয়েছে।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর দায়ের করা একটি জিডিকে কেন্দ্র করে ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমান এই বরখাস্তের নির্দেশ দেন।

বরখাস্ত হওয়া উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, ডিউটি অফিসারের দায়িত্ব পালনকালে দেওয়ান মো. সালাউদ্দিন বাবু একটি জিডি করতে আসেন। পরে জিডিটি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল হোসেনকে দেখালে তিনি তা নথিভুক্ত করার নির্দেশ দেন।

“পরে জানতে পারলাম আমাকেসহ আমার স্বামীকে পুলিশ লাইনে যোগদান করতে বলা হয়েছে,” বলেন ফৌজিয়া।

তিনি আরো বলেন, “আবুল হোসেনের নির্দেশে জিডি নথিভুক্ত করেছি, এতে আমার কী দোষ? তাছাড়া শাহীন ছিল ঢাকায় তাকে কেন পুলিশ লাইনে যোগদানের কথা বলা হচ্ছে?”

এ ব্যাপারে উপ-পরিদর্শক আবুল হোসেন বলেন, “আমি কোনো জিডি করার নির্দেশ দিইনি। জিডির কারণেই ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

বিএনপি নেতা দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতি সৌধ পর্যন্ত আওয়ামী লীগ শতাধিক তোরণ নির্মাণ করেছে। আমাদের তোরণ নির্মাণে তারা বাধা দিচ্ছে।

“এছাড়া আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের তোরণ ভেঙ্গে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার চক্রান্ত চলাচ্ছে। তাই নিরাপত্তা চেয়ে সকাল ১০টার দিকে এই থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৩৬০) করেছি.” বলেন তিনি।
আ’লীগ নেতকর্মীর বিরুদ্ধে জিডি, পুলিশ বরখাস্ত
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×