বিনা মূল্যে বই বিতরণের সংবাদ পড়ে আমার মনে পড়ছে ২০১০ সালের জানুয়ারি মাসের ২তারিখের কথা। ১লা জানুয়ারি শুক্রবার থাকায় ২রা জানুয়ারি বিনা মূল্যে বই বিতরণের দিন ধার্য করা হয়। তখন প্রথম দিন ছাত্র-ছাত্রীদেরকে খালি হাতে বাড়ি যেতে হয়েছে। জনগণকে শান্তনা দেওয়ার জন্য হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নেতারা বই বিতরণ করেন। প্রায় প্রথম সপ্তাহের শেষদিকে বই বিতরণ করা হলেও তা ছিল নামমাত্র। ১০টি সাবজেক্টের মধ্যে কাউকে ২টি, আবার কাউকে ৩টি, ৪টি, ৫টি করে দিয়ে বিদায় করা হয়। প্রায় জানুয়ারির শেষপে ১০টি মধ্যে ৬/৭টি বই দিয়ে বাকিগুলো ছাত্র-ছাত্রীদেরকে লাইব্রেরী থেকে ক্রয় করার পরামর্শ দেওয়া হয়। অথচ সরকার বার বার বলে আসছে আমরা ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে বিনামূল্যে বই বিতরণ করছি। তা শুধুই জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কি? আপনারাই বলেন। এছাড়া দেখা গেছে স্কুলের অধিকাংশ বই যদিও স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে পৌছেছে কিন্তু মাদ্রাসা শিার্থীদের হাতে সঠিকভাবে বই পৌছেনি। কারণ জিজ্ঞেগ করলে জানানো হয় সরকার থেকে আমাদের হাতে যা আসে তা আপনাদের কাছে দেই। কিন্তু সরকার যদি না দেয় তাহলে আমাদের করার কিছুই নাই। তাহলে কি সরকার মাদ্রাসা শিার প্রতি অসন্তুষ্ট? যদি সন্তুষ্ট হন তাহলে স্কুল শিার্থীর মত মাদ্রাসা শিার্থীর বইগুলো কেন সঠিকভাবে পৌছায়নি? কেন যথেষ্ঠ পরিমাণ ছাপায়নি? আর যদি ছাপিয়ে থাকে তাহলে কেন মাদ্রাসা শিার্থীদেরকে ছাপার অভাব দেখিয়ে বই কিনার পরামর্শ দেওয়া হয়?
সরকারের প্রতি আমার অনুরোধ আপনারা স্কুল শিার মত মাদ্রাসা শিার প্রতি গুরুত্ব দিন। স্কুলের মত মাদ্রাসাকে সব সরকারী সুবিধা দিন।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



