somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিরোধ-ই হবে এর সুনির্দিষ্ট জবাব

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির ২ সেপ্টেমবারের, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পুলিশের বর্বর হামলার কারণ আমাদের সকলের জানা। এটা নতুন কোন বিষয় নয়। এমন হামলা ফুলবাড়িতে হয়েছে, কানসাটে হয়েছে। আগামী দিনেও হবে। সাম্রাজ্যবাদের এই নতুন চেহারা এই ব্যবস্থার কেন্দ্রীয় শক্তি আমেরিকাসহ উন্নত-উন্নয়শীল ও অনুন্নত সকল দেশেই এখন আরো পরিস্কার চেহারা নিয়ে হাজির হয়েছে। এই নয়া-ফ্যাসিবাদ দিনে দিনে এটা এমন এক নতুন আগ্রাসী ও কুৎসিত চরিত্র ও চেহারা লাভ করছে যা কোন মেকআপ-মুখোশেই আড়াল করা যাচ্ছে না। আমাদের দেশে এর ধাক্কা অনেকে নানান প্রচার-প্রপাগান্ডার কারণে যর্থাথ সময়ে উপলোব্ধি করতে না পারলেও এখন আর কারো কাছে তা অপরিস্কার-অপরিচ্ছন্ন থাকার কথা নায়।


এই রাষ্ট কার? কারা এই রাষ্ট চালায়? কার হাত ধরে এই রাষ্টের সরকারগুলো ক্ষমতায় আসে? এই কয়েকটা প্রশ্নের মাঝেই গত ২ তারিখের এমন নির্মম আর বর্বর হামলার কারণ খুজে পাওয়া যাবে।


আমাদের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে। সরকারতো আরও জোর গলায়, চিৎকার করে নির্বচনের মধ্যে দিয়ে গনতন্ত্রে জয়গানের সুরই তুলেছে। কিন্তু আমরা যা দেখি সেটা মিশেল ফুকোর ভাষায়, "গণতন্ত্র বলতে কেউ যদি একটি জনসমষ্টি কর্তৃক ফলপ্রসূ ক্ষমতার চর্চা বলে মনে করে, যে-জনসমষ্টি বিক্ষিপ্ত নয় কিংবা ক্রমতান্ত্রিকভাবে শ্রেনীবিভক্ত নয়; তবে এটা খুবই স্পষ্ট যে আমরা গণতন্ত্র থেকে বহু দূরে অবস্থান করছি। এটা খুবই স্পষ্ট যে আমরা বাস করছি একটি শ্রেণী-একনায়কতান্ত্রিক শাসকগোষ্ঠীর অধীনে, শ্রেণীর ক্ষমতার অধীনে; যে-শ্রেণী নিজেকে অধিষ্ঠিত করে সহিংসতার মাধ্যমে, যদিও, হতে পারে যে, সহিংসতার হাতিয়ারগুলো হলো প্রতিষ্ঠানিক ও সাংবিধানিক।" ঠিক এই রকমই আমরা দেখি, হয়তো একটু ভিন্ন আঙ্গিকে আমাদের এখানে। যেহেতু ব্যবস্থাটাই এমন, ভোটাধীকার প্রদান ছাড়া, যদিও এই অধীকার প্রয়োগের জন্য বিকল্প প্রার্থীর সংখ্যাও থাকে অতি সীমিত; ফলে জনগনের শাসনর্কাযে অংশগ্রহনের কোন সুযোগ থাকে না বা রাখা হয় না, একই সাথে জনগনের স্বার্থরক্ষার এজেন্ডা থাকে অনুপস্থিত এবং ক্ষমতাধররাই জনগনের প্রতিনিধিত্বকারীর স্থান নেয় ফলে এই ব্যবস্থাকে গণতান্ত্রিক বলাটা প্রহসন। আর ইতিহাসের ধরাবাহিকতায় তাই চলছে।


সকরারগুলো ক্ষমতায় আসার জন্য কৃষকদের কথা বলে। কিন্তু কৃষকদের সুযোগ-সুবিধার কথা ভুলে যায়। শ্রমিকদের অধীকারের কথা বলে, তাদের ন্যায্য মজুরীর নিশ্চয়তার পেটে লাঠি মেরে। ছাত্রদের কথা বলে, তাদের দাবি-দাওয়া না আদায়ের র্শতে আর ভবিষ্যতে বেকার আর সন্ত্রাসি হবার রাস্তা দেখিয়ে।


পুজিবাদী বিশ্বব্যবস্থায়, যখন পুজিবাদ সাম্রাজ্যবাদের ছাতার নিচে নিজেকে আশ্রয় দিয়েছে, যখন উপনিবেশবাদ নয়া উপনিবেশের চরিত্র ধারণ করেছে, তখন এই ব্যবস্থার কেন্দ্রীয় শক্তির কাছে প্রান্তিক রাষ্টগুলোর সুবিধাভোগী সরকারের মাথা নত না করে উপায় কই? যেখানে সরকারগুলো ক্ষমতায় আসে জনগন নয়, সাম্রাজ্যবাদী প্রভূদের "মুচলেকা" প্রদানের সৎ ইচ্ছা সম্বল করে, তখন তো জনগনকেই রাস্তায় নামতে হয় নিজেদের জান-মাল আর সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে। ফুলবাড়ির জনগন এটাই করেছে। আর পরিস্থিতি যত খারাপ হবে, জনগনের এই প্রতিরোধ-সংগ্রাম তাতো নির্দিষ্ট গতি লাভ করবে।


তাই এই দমন-নিপীড়ন, লাঠিচার্জ-টিয়ারগ্যাস ইত্যাদি দিয়ে মানুষের অধীকারের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। ফুলবাড়ির ইতিহাস আমাদের তাই বলে। বরং সামনের দিনে পাল্টা প্রতিরোধী হবে এই সমস্ত দমন-নিপীড়ন, লাঠির্চাজ-গুলি-জেল এর ন্যায্য জবাব। বন্ধুরা আসুন এবার সময় নুতুন যুদ্ধে যাওয়ার। সবাই, যে যার মত প্রস্তুতি নেন।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×