বন্ধু অথবা নক্ষত্রদের কথা
তারিক মাহমুদ
স্বার্থপরের মত একাই যেতে চাইছো দুরে। একাই পাড়ি দিতে চাইছো সমুদ্র, দাড়াতে চাইছো পাহাড় চূড়ায়। একা একা তোমার মত আরো যারা ছুয়েছিল আকাশ, তারা দেখেনি রাতের আকাশে শত-সহস্র নক্ষত্রের প্রজ্জলন, তারা পড়েনি মানুষের প্রকৃত ইতিহাস, বোঝেনি একই রক্ত বইছে শরীরের কোষে কোষে।
আজকের তুমি আমি ইতিহাসের শুরুতে আমারা ছিলাম। একসাথে পাহাড় পাড়ি দিয়েছি কত। জীবনের পথটাকে সহজ-সুন্দর করতে আমরা ছিলাম একাত্ব-যুথবদ্ধ; আত্বায় ও শরীরে। আর আজকে তুমি সব সুখ, সব সাফল্য একার করে নিতে চাইছো। অথচো আমরা, বন্ধুরা সব সময়ই প্রজ্জলিত নক্ষত্রের মত আর এভাবেই আকাশটার মত জীবনও সুন্দর।
ডিঙা; আগষ্ট সংখ্যায় প্রকাশিত।
বছরখানেক আগে বন্ধুত্ব দিবসে বন্ধুদের জন্য লেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



