
আমারে দুই দিন ধইরা খাওন দেয় না মালিহে।ঘর ঝাড়ু দিওনের সমঅও হেতের একখানা ফুলদানি ভাঙাইলছি দেইখ্যা কি মাইরডাইনা আমারে দিলো। আমি গরীব ছোট মাইয়া কইয়া আমারে এইবা মারবো, আফনেই কন ভাই? আফনে তো পড়ালেহা জানুন, আফনেই কন।
হেতের বউয়ে কইছিন তিনদিন খাওন দিতো না, আন্নের মায়ের বুগূলো আই তাই কিছু খাওনের লেইগা। যদি জাইন্না যায় আফনের মায়ে আমারে খাওন দিছে তাইলে আরো চেতবো! তাই লুহাইয়া আইছি।
(চোখ মুছতে মুছতে ) আজকা সকালে হেতেগর তিনহান ইস্টি আইছিলো, হেতেরা সবকিছু খাইবার পাইছেনা সকালে, কেল্লেইগা এতো খাওন আনলো। না পাইরা শেষে খাওন গুলা আমারে দিয়া ময়লাত ফালাইলো, আমারে খাইবার দিলো না। আমি কামলা ছেড়ি দেইখ্যা কী আমার খিদা লাগে না? ও ভাই? খিদা আন্নের ও লাগে, আমারো লাগে, হেতেগর ও লাগে! তাইলে আমি কেল্লিগা না খাইয়া থাকবাম। আমি গরীব এল্লেইগা?
(চার -পাঁচ মাস আগে এভাবেই পাশের বাসার এক পিচ্চি কাজের মেয়ে কেঁদেকেঁদে কথা গুলো আমাকে বলেছিলো, আমি শুধু শুনেছি। নির্বাক হয়ে শুনেছি, কাদতেঁ পারিনি, কিছু করতেও পারিনি)
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





