প্রতিদিনের মতো আজকেও বিকেলে চা খেতে বাজারে গেলাম ....... চা খাচ্ছি, এমন সময় দেখতে পেলাম তেরো - চৌদ্দ বছরের খুব সুন্দর একটা মেয়ে ভিক্ষা করছে। মেয়েটা দেখতে খুব সুন্দর শুধু একটি পা আরেকটি পায়ের থেকে ছোট। সে যখন ভিক্ষা করতে করতে চায়ের দোকানের দিকে আসলো তখন চল্লিশ - পঁয়তাল্লিশ বছরের একটি লোক তাকে কাছে ডাকলো, মেয়েটি কাছে যাওয়ার পর প্রকাশ্যেই হিংস্র জানোয়ারের মতো মেয়েটার শরীরের একটা যায়গায় চেপে ধরলো। সাথে সাথে সময়টা যেন থমকে গেল, আমার চায়ের কাপটা যেন মুখ থেকে আর নামছে না। আমি কিছু বলার আগেই একটা লোক এসে মারধর শুরু করে দিল সাথে আরও কিছু লোক সামিল হলো, অনেক গালিগালাজ করে লোকটাকে তারিয়ে দেওয়া হলো। মেয়েটা ততক্ষণ দাড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছিলো। পরিস্থিতি শান্ত হওয়ার পর প্রথমে প্রতিবাদ করা লোকটা মেয়েটাকে কাছে ডেকে ফিস ফিস করে কি যেন বলছিলো ........ যা হোক, আমার মনে হলো লোকটা খুব ভালো। ততক্ষণে আমার চা খাওয়া শেষ বসে বন্ধুদের সাথে গল্প করছি, হঠাৎ চোখ গেলো ঐ লোক আর মেয়েটার উপর আমি যা দেখলাম তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি ভাবতেও পারি নাই এমন কিছু দেখবো। আমি দেখলাম, খুব সতর্কতার সাথে লোকটা মেয়েটার শরীরের বিভিন্ন যায়গায় হাত দিচ্ছে, মেয়েটা শুধু সাপের মতো কোঁকড়াচ্ছে। এই দৃশ্য নিজের চোখে দেখেও আমি যেনো বিশ্বাস করতে পারছিলাম না। দৃশ্যেটা দেখে আমি যেনো প্রতিবাদ করার ভাষায় হারিয়ে ফেলেছিলাম। কি দরকার ছিলো লোক দেখানো প্রতিবাদ করার? কিন্তু- আমাদের সমাজে এটাই চির সত্য, এটাই ভয়ঙ্কর বাস্তব। এটা তো ছিলো অতি সামান্য ঘটনা। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা রাস্তায় মিছিল করছে নারীর সমান অধীকারের অর্জনের জন্য আর বাড়িতে গিয়ে বউকে পেটাচ্ছে। টাকা খেয়ে কোনো উকিল কেস লড়ছে ধর্ষকের বিরুদ্ধে, বাড়ির কাজের মেয়েটা হয়তো তার কাছে নিরাপদ না। আমি আপনি কেউই ধোয়া তুলসী পাতা না ......... বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কোনো মেয়ের দিকে কোনদিন খারাপ চোখে তাকান নাই? এর উত্তর আপনার কাছে নেয়। কারণ, এখনো আমাদের সমাজে নারীরা পণ্য। মুখে যতই বাতেলা মারি না কেন প্রত্যেক পুরুষের ভেতরই পশু বাস করে, হয়তো সাইজ আলাদা।
আলোচিত ব্লগ
নজির
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।