আমি বেশ্যা,আমি রোজ রাতে হই ন্যাংটা-
নাচিনা আমি ঘোমটার তলায় খ্যামটা।
হাত পেতে টাকা নি বিলিয়ে দিয়ে শরীর-
মিথ্যা করিনা আজও কোন ফন্দি ফিকির।
ভদ্র লোকের মেয়ে বউ,মুখটা যাদের মিষ্টি-
অফিসে বসের সামনে করে ফষ্টিনষ্টি।
কলেজের পুরুষ স্যারের সামনে দেখায় খাঁজ-
পরীক্ষায় নম্বর তুলে দেখায় পড়ার ঝাঁজ।
সিরিয়ালে নামতেই হবে নইলে কিসের রূপ-
প্রযোজক ভাবেই তো শরীর একটা ধুপ।
পাড়ায় খোঁজে দেবর ভাসুর,হাতে পরায় রাখী-
দুপুর বেলা ফাঁকা ঘরে তাকেই আনে ডাকি।
তাও তারা ভদ্র আর আমরা হলাম ইতর-
বিয়ে সংসার করে তারা নিয়ে ছেলে বর।
দূর্গা পূজার বিসর্জনের সিঁদুর বরণ তাদের-
মূর্তি গড়ার মাটিটুকু থাক শুধু আমাদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




