somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল... আমরা জনগণ, অবশ্যই ফুটবল নই!!!

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বজিৎ নিরীহ ব্যক্তি, সে হরতালের সমর্থক ছিল না। জীবিকার জন্য বেরিয়ে ছিল মানুষটি। কিন্তু তাকে জীবন দিতে হয়েছে। তাকে কারা মেরেছে তা টিভিতে দেখার পরও সময় লেগেছে গ্রেফতারে। কারণ তারা কোন দলের। দল আর ক্ষমতাই বর্তমান রাজনীতি শেষ কথা। জনগন আর গণতন্ত্র এখনো বোঝার বাকী। অবস্থা এমন হরতালের সমর্থক হলেও বিপদ, না সমর্থক হলেও বিপদ।

(ছবি: ইন্টানেট)প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব বলেন সন্ত্রাসীরা কোন দলের না। যদি তাই বিশ্বাস করে নিই, তবে প্রশ্ন হরতালে কারা ভাঙ্গচুর আর অগ্নিসংযোগ করে। মিছিল হতে ভাঙ্গচুর হয়। কেন আজ পর্যন্ত কোন দল তাদের মিছিল হতে ভাঙ্গচুরকারীদের আইনের নিকট সোপর্দ করেনি? যদি কত তবে বুঝতাম তাদের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আচরণ করছে।

সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সংসদে সংখ্যা গরিষ্ট দলের সমর্থকরাও হরতাল বা অন্য রাজনৈতিক কর্মসূচীতে যখন ভাঙ্গচুর করে বা রাস্তা বন্ধ করে। তাদের ঠেকাবে কে?

গণতন্ত্র মানে রাজনৈতিক দলগুলো যা বলে তাই চুড়ান্ত, তা অব্যশই নয়। দলগুলোর পছন্দ মতো কোন কথা না হলে আমাদের অন্য দলে ঠেলে দেবে। এদেশের নাগরিক হিসেবে আমাদের যেন নিজস্ব কোন ভাষা নেই। দলের বাইরে যেন কোন ব্যক্তি নেই। আমরা জনগণ, অবশ্যই ফুটবল নই!

হরতাল আহবান করা রাজনৈতিক অধিকার। তবে ব্যক্তির অধিকার হরতালে সমর্থন দেবে, নাকি দেবে না। ভাঙ্গচুর, অগ্নিসংযোগ একটি ফৌজদারী অপরাধ। অথচ কাজটি প্রতিনিয়ত হচ্ছে। ভাঙ্গচুর আর অগ্নিসংযোগ দায় একজন আর একজনের উপর চাপাতে ব্যস্ত।

হরতাল দেয়া হয় মানুষের অধিকার প্রতিষ্ঠায়। তবে হরতালে ভাঙ্গচুর, অগ্নিসংযোগ মানে মানুষের অধিকার হরণ। অবাক বিষয় হচ্ছে জনগনের সম্পদ ভাঙ্গচুর, অগ্নিসংযোগ যেন রাজনৈতিক দলগুলো অধিকার মনে করে।

জনগনে কাছে গিয়ে রাজনৈতিক সমস্যাগুলো বোঝানোর মাধ্যমে জনগনের সমর্থন নেয়ার সময় নেই। এ সকল কাজ এখন তারা করে না। তাই হরতালে অগ্নিসংযোগ, ভাঙ্গচুরের মতো ভয়াত্মক কার্যক্রম করে জনসমর্থনের আত্মতুষ্টিতে ভোগে। এমন পরিস্থিতিতে হরতাল না বলে বিষয়টি ভয়তাল করা উচিত।

অবাক বিষয় হচ্ছে হরতালে যারা ভাঙ্গচুর করে, অগ্নিসংযোগ করে তাদের ছবি ও ভিডিও পত্রিকা আর টেলিভিশনে প্রকাশ ও প্রচারিত হয়। প্রমাণ রয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা হয় না। পত্রিকায় দেখলাম হরতালে ভাঙ্গচুর, অগ্নিসংযোগ পেশা হিসেবে দাড়িয়েছে। অবাক...

পত্রিকায় প্রকাশিত কত ঘটনার প্রেক্ষিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু এ যাবত যারা মানুষের সম্পদ প্রত্যক্ষভাবে ধ্বংশ করেছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পুলিশ এদের গ্রেফতার করে না। কারণ এখনো কোন রাজনৈতিক দলগুলো হরতালে এ ধরনের অপরাধ বন্ধে নৈতিকভাবে সমর্থন দিচ্ছে না।

সরকার প্রয়োজনে/ পছন্দ মতো অনেক আইন পাশ করেছে। বিগত ২ বছর ধরে হরতাল ও রাজনৈতিক কর্মসূচীতে ভাঙ্গচুর, অগ্নিসংযোগ বন্ধে একটি আইন পড়ে আছে, পাশ হচ্ছে না। কেন, কিসের জন্য তা প্রশ্ন? ভোট আসছে জনগন বিচার বিবেচনা করবেই....
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×