আমি লজ্জা পেলাম, আর সিগারেট খামুই না...
পাবলিক প্লেসে ধূমপান থেকে বিরত থাকুন, আজই ধূমপান ত্যাগ করুন’ শিরোনামে ডাব্লিউবিবি ট্র্স্টা ও অরুণোদয়ের তরুণ দলের যৌথ উদ্যোগে ভিন্নধর্মী এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এ সময় সংগঠন দুটির পক্ষ থেকে ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত বিভিন্ন ধরণের লিফলেটও বিতরণ করা হয়।
ক্যাম্পেইনে অরুণোদয়ের তরুণ দলকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী ও প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) সৈয়দ মাহবুবুল আলম ও ন্যাশনাল এডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান। আরও উপস্থিত ছিলেন অরুণোদয়ের তরুণ দলের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম বাবু, মৈত্রী পরিবহনের চেয়ারম্যান বেলায়েত বাবু ও বিশিষ্ট সমাজসেবক রফিকুল হায়দার রতন। এছাড়া ক্যাম্পেইনে অংশগ্রহণ করে অরুণোদয়ের তরুণ দলের ৩০ জন তরুণ কর্মী।
http://theholytimes.com/front/viewnews/7180

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



