somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামাক কোম্পানির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সভা: জনমনে বিরূপ প্রভাব ফেলবে

২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তামাক কোম্পানির সাথে স্বাস্থ্যমন্ত্রীর সভার প্রেক্ষিতে শংঙ্কা প্রকাশ করেছে তামাক বিরোধী সংগঠনগুলো। আজ এক বিবৃতিতে এ শংঙ্কা প্রকাশ করা হয়। বিকৃতিতে বলা হয়, আজ সকালে মৃত্যুর ফেরিওয়ালা ‘ব্রিটিশি আমেরিকান টোব্যাকো’ (বিএটি) নামক বহুজাতিক তামাক কোম্পানির সঙ্গে নিজ দপ্তরে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর সভাসংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে-যা আমাদের নজরে এসেছে। তামাক কোম্পানির সঙ্গে এ ধরনের সভার ঘটনায় আমরা উদ্বিগ্ন।
তামাক কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা প্রণয়ন ও আইন বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে নানা অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের অংশ হিসেবে তামাক কোম্পানির প্রতিনিধিরা পূর্বে আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে সভা করেছে এবং আজ স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাক্ষাৎ করেছে। আমরা মনে করি, মূলত তামাক কোম্পানির প্রভাবেই বহুল প্রত্যাশিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালাটি এখনো পাশ করা হয়নি, যা দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলছে।
বাংলাদেশ আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশ। এছাড়া এফসিটিসি প্রণয়ন ও বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন সরকার সক্রিয় ভূমিকা পালন করছে। সরকার ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইনটি আরো কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সংশোধন করেছে। সম্প্রতি তামাকজাত দ্রব্যের উপর ১% স্বাস্থ্যকর আরোপ করেছে। তামাক নিয়ন্ত্রণ বতর্মান সরকারের নির্বাচনী এজেন্ডা। এমতবস্থায় তামাক কোম্পানির সরকারের উচ্চ পর্যায়ে এ ধরনের অনির্ধারিত ও প্রকাশিত সভা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবে। এ ধরনের সভা আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি এফসিটিসির আর্টিকেল ৫.৩ লঙ্ঘন।
তামাক কোম্পানিগুলো প্যাকেটে ছবিসহ স্বাস্থ্য সতর্কবানী প্রদানে বিষয়টি বিলম্ব করতে চাচ্ছে, কোম্পানির নাম লগো ব্যবহার করে যাতে প্রচারণা করার উদ্দেশ্যে নানা হীন অপপ্রচার চলাচ্ছে। তামাক কোম্পানির এ ধরনের হীন প্রচারণা সম্পর্কে সরকারকে সতর্ক থাকতে হবে।
সরকার তামাকজনিত রোগ কমিয়ে আনতে এ আইনের সংশোধন করেছ। এ আইনের কার্যক্রম বাস্তবায়ন হলে হাজার হাজার মানুষ তামাক ব্যবহারজনিত রোগ ও মৃত্যু হতে রক্ষা পাবে। অপরদিকে কোম্পানিগুলো তাদের মুনাফার লক্ষ্যে নীতিনির্ধারণী পর্যায়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। জনস্বার্থে মৃত্যুর ফেরিওয়ালা তামাক কোম্পানিগুলোর হীন প্রচারণা সম্পর্কে সরকারকে সতর্ক থাকতে হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×