বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাকবিরোধী সম্মাননা পেলো ডাব্লিউবিবি ট্রাস্ট
০১ লা জুন, ২০১৫ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণে গত দেড় যুগ গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তামাকবিরোধী সম্মাননায় মনোনীত হয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রবর্তিত সম্মাননায় (Regional Director’s Appreciation Award) ভূষিত হয়েছে বাংলাদেশের বেসরকারি এ সংস্থাটি।
আগামী ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এন. পারানিয়েথারান ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ পদক প্রদান করেন।
তামাক নিয়ন্ত্রণে কানাডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘হেলথব্রিজ’র সঙ্গে যৌথ গবেষণা নিবন্ধ ‘তামাক ও দরিদ্রতা’ (হাংরি ফর টোব্যাকো) সমগ্র পৃথিবীতে একটি আলোচিত গবেষণা। যা ২০০১ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল ‘টোব্যাকো কন্ট্রোল’ এ প্রকাশিত হয়। এ গবেষণার উপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৪ সালের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছিল। এছাড়া সংস্থার ২০০৯ সালে ‘টোব্যাকো অ্যান্ড পোভার্টি’ নামে অপর একটি গবেষণা প্রতিবেদন একই জার্নালে প্রকাশিত হয়েছিল।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা নিবন্ধ উপস্থাপনসহ বৈশ্বিক তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন সম্মেলনে বেসরকারি পর্যায়ের প্রতিনিধিত্ব করছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন