আমরা কি আর একটু সভ্য হতে পারিনা ?
বছর দুয়েক আগের ঘটনা।ময়মনসিংহের একটি স্বনামধন্য কলেজ এর ইন্টার সেকেন্ড ইয়ার এ পড়ি তখন। একটি ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের কলেজ এর ছাত্ররা শহরের প্রবেশমুখ অবরোধ করে। শান্তিপূর্ণ অবরোধ এর মাঝে হঠাৎ একটি গাড়ি প্রবেশ করে। ড্রাইভার এর ধারণা ছিল, মানব বেষ্টনী পার হলেই সে পগারপার। কিন্তু অপর প্রান্তে বেঞ্ছ সৃষ্ট ব্যারিকেড এর কারণে সে আটকে গেল। তখন আমাদের ছাত্রদের সে কী আক্রোশ! গাড়ি থেকে ড্রাইভার কে টেনে বের করে লাঠি আর কাঠের টুকরা নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ল। মাত্র ২০-২৫ সেকেন্ড এর মাথায় লোকটির শরীর থেকে রক্ত ঝরতে লাগল। সব এ দেখছিলাম দাড়িয়ে দাড়িয়ে। অবাক লাগল, আমাদের ক্লাস এর এক অতি নিরীহ সুবোধ ছেলে মানস, সে ও লাঠি হাতে উন্মত্ত ভাবে তাকে পেটাতে লাগলো। আর তিন-চার জন মিলে তাকে যেভাবে হাঁটুর জোড়ায় জোড়ায় মারছিল, মনে হল, তারা যেন সবাই ছাত্র পরিচয় এর ঊর্ধ্বে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একদল হিংস্র ক্যাডার। সেই মুহূর্তেই স্যাররা এসে নিজেদের শরীর দিয়ে সেই লোক কে আড়াল করে তাকে বাঁচায়।
এবার এল গাড়ির পালা । অবাক লাগলো, আমার চোখের সামনেই যে সব অতি নিরীহ ভদ্র গোছের ছেলেপেলে দেখতাম, তারা রূপান্তরিত হল গাড়ি ভাঙ্গার প্রোফেসনাল এক্সপার্টে। অতি নিপুণভাবে গাড়িতে তারা আগুন ধরাল। গাড়িটি ছিল একটি বিদ্যুতের ট্রান্সফরমার এর ঠিক নিচেই। ভয় লাগছিল যদি বড় কোন দুর্ঘটনা ঘটে! আমাদের এক স্যার ফায়ারব্রিগেড এনে আগুন তাড়াতাড়ি নেভাল। মনে প্রশ্ন জাগল, ইন্টার লেভেল এর এই ছাত্ররা কি জিপিএ ৫ পেয়ে সুশিক্ষিত হবার জন্য পড়ালেখা করছে, নাকি ইউনিভার্সিটি গিয়ে হানাহানির ছাত্ররাজনীতিতে যোগদানের জন্য আগেই হাত পাকিয়ে নিচ্ছে ?
VNS এর মেয়েটির ছবিটা দেখে মনের মধ্যে একটা কষ্ট লাগলো। কতটা আতঙ্কগ্রস্ত সে হয়েছিল গাড়ির উপর হামলা হবার সময়? যারা গাড়িগুলোতে হামলা করেছে তারা আসলে কি প্রমাণ করতে চাইছে? বিক্ষোভকারী ছাত্ররা কি সেটা কখনও ভেবেছে?
আমি ভাবি। রাস্তায় যে প্রাইভেটকারগুলোতে হামলা করা হয়, তাতে বসে থাকা ব্যাক্তি কি আপনাদের আত্মীয় হতে পারেনা ? VNS এর ছাত্রীটি কি আপনার বোন হতে পারত না? নাকি ভাই আপনারা প্রমাণ করতে চান, গাড়িতে তে তো কোনোদিন চড়ার সামর্থ্য হবেনা, এই সুযোগ এ বড়লোক দের গাড়ি ভেঙ্গে দেই।
আমার প্রিয় গাড়ি ভাংচুরকারী ছাত্র ভাই গণ। একদিন আপনারাও তো নিজ শ্রম এর টাকায় গাড়ি কিনবেন, তখন যদি আপনার মেয়ে এ ধরনের আতঙ্কের সম্মুখীন হয় ?
মৃত্যু কখনই কাম্য নয়, তবে একটি মৃত্যুকে কেন্দ্র করে দশটি গাড়ি ভাংচুর কি সেই প্রাণকে ফিরিয়ে আনবে?
ফেসবুক এর মাধ্যমে আজকে এই ছবিটি সব দেশ এর মানুষ দেখবে। তারা কি এ ধরনের ঘটনা দিয়ে বাংলাদেশ কে দেখবে? অকারণে এই অপসংস্কৃতির চর্চা করে কী লাভ? আমরা কি আর একটু সভ্য হতে পারিনা?
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।