ঐশী নামে আমার একটা বোন আছে । তার বয়স ১৭ । আফসোস ই হচ্ছে তার জন্য ।আজ সে বলছে , "আমার নাম পরিবর্তন করে ফেলা দরকার" আমি হাসলাম । সেই সাথে মনে মনে শিউরে উঠলাম । আমার বোনের বয়সী একটা মেয়ে কিভাবে তার বাবা মা কে মেরে ফেলল ।
আজকালকার ছেলেমেয়েরা কি একটু তাড়াতাড়িই বড় হয়ে যাচ্ছে ? আমার বোন বলল তার স্কুলের ৭০ ভাগ মেয়ের বয়ফ্রেন্ড আছে । আমি নিজে ঢাকা মহানগরীর স্কুল থেকে পাস করা । English Medium এর ছেলেমেয়ের সাথে উঠাবসা করেছি । সে সময় একটা কি দুটা জুটির কথা শুনতাম । নিজের মনে যে কিছু ভাব আসেনি তা নয় । কিন্তু ডেটিং ! নাউজুবিল্লাহ !
মফস্বল মনে হয় মহানগরীর চেয়ে কিছু ভাল আছে । নগরবাসীদের উপায় কি ? খেলার মাঠ নেই , পার্ক নেই । কনক্রিটের ভিড়ে চিড়ে চেপ্টা হচ্ছে শিশুরা । টিনেজে আসলে হাতে আসছে মোবাইল । 5-6 এর বাচ্চারা আজ পর্ণ দেখছে ! আমাদের করার কি আছে ।
এক বন্ধুকে বলেছিলাম দোস্ত ইয়াবা টিয়াবা খাইয়ে কোন লাভ আছে বল ? সে বলে ঢাকার স্কুলের পোলাপানরা খায় , আর আমরা কলেজে উঠেও Smart হব না ?
অবক্ষয় !
দু লাইন কবিতা লিখতে মন চাচ্ছে
"আমাদের যুগে আমরা যখন খেলেছি ক্রিকেট খেলা ,
তোমরা এখন সে বয়সে Chatting কর মেলা"
বাবা মায়েরা , একটু যত্নবান হোন । মূল্যবোধের শিক্ষা দিন আপনার সন্তান কে । হয়ত আমার মত তারাও পথভ্রষ্ট হবেনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


