শুরুর গল্প
২১ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন থেকেই ইচ্ছা ছিল কোথাও লিখব...আজকে হয়ত আমার অনেক কিছু শুরুর মত সেরকম একটা বিশেষ দিন...আশা করি অন্য অনেক কিছুর মত আলসেমির জন্য এই লেখালেখিটা বন্ধ হবেনা...।প্রথম লেখাটা যে কি নিয়ে লিখব তা ভেবে পাচ্ছিনা...আমার ছোট্ট বারান্দায় এখন এক চিলতে সকাল..কিন্ত সেদিকে তাকানোর আগে লেখাটা শেষ করাটা জরুরি...নয়ত আমার প্রথম লেখা শেষ না হওয়ার কারন হিসেবে লোডশেডিং আর আলসেমির মধ্যে মারামারি লেগে যেতে পারে...আজকে কেন জানি মনটা অসম্ভব ভাল...গুনগুন করে গান তো গাচ্ছিই মনে হচ্ছে এক পাক ঘুরে ঘুরে নেচে নিলেও মন্দ হত না...কারন ছাড়া এই ভাল লাগার মুহূর্তগুলোই বোধহয় জীবনের সবচেয়ে সুন্দর সময়...এমন সব দিনগুলোতে আরো বেশি বেশি বেচে থাকতে ইচ্ছা করে...পরীক্ষা মাত্র শেষ হওয়ায় এখন আমার মাথায় নানারকম পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে..।দেখা যাক কয়টা সফল হয়...মন ভাল নিয়ে লেখাটা শুরু করলেও এখন একটু একটু মন খারাপ হচ্ছে...।কারন আর কিছুই না মাত্র ৪-৫ লাইন লেখার পরই আর লেখার কিছু খুজে পাচ্ছিনা...যাই হোক প্রথম দিন না হয় অল্প লেখা দিয়েই শুরু করি..প্রথম লেখাটা আক্ষরিক অর্থে একটু কাব্যিকভাবে শেষ করার লোভ সামলাতে পারছিনা...
স্বপ্ন আমার ইচ্ছা ঘুড়ি
স্বপ্ন উড়াই স্বপ্নে উড়ি
যাক না ভেঙ্গে দুএকটি তার
ভাঙ্গা পালক স্বপ্ন দেদার
স্বপ্নে আমি ঘুড়ির নাটাই
যেদিক খুশি সেদিক পাঠাই
স্বপ্ন আমার মনের খোরাক
তাই দেখে আজ ঘুম ভেঙ্গে যাক
খোলা চোখে খোলা মনে
স্বপ্ন বাচুক এই জীবনে

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন