somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাহমিদ রহমান
একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

পথ চলতে শেখা_১

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৪ সাল।

প্রথমবারের মতোন মার্কিন যুক্তরাষ্ট্রে গেছি। এয়ারপোর্টের বাহিরে অপেক্ষা করছেন কাকা-কাকী।এদিকে ইমিগ্রেশনে হলো প্যাঁচ, কাগজ-পত্র ক্লিয়ার না করে বের হতে পারছিনা।
সময় চলে গেছে একঘন্টা, আমরা যে এসেছি এই খবর দেওয়ার জো নেই।

মার্কিন দেশে সময়জ্ঞান খুব কড়া, উনারা নিশ্চিত ভেবে নিবেন আমরা কোনো কারণে আসতেই পারিনাই। হয়তো দূরের পথ পাড়ি দিয়ে আবার বাসায় চলে যাবেন।
কুইন্স থেকে কেনেডি, কম দূরত্ব না। যাত্রাবাড়ি থেকে কুমিল্লা-বিশ্বরোড সমান দূর হবে?
হতে পারে!
সে যাইহোক, আমাদের কাছে মার্কিন সিমকার্ড নাই, এয়ারপোর্টে ওয়াইফাই পাবো কিনা অনিশ্চিত।কাকার বাসার ঠিকানাও জানিনা ভালো করে।একবার উনারা চলে গেলে কঠিন বিপদ!

সিদ্ধান্ত নিলাম কারো থেকে চেয়ে নিয়ে ফোনকল করবো। ভদ্রলোকের দেশ, সাহায্য করার লোকের তো অভাব হবেনা। তাছাড়া চারপাশে দস্তুরমতো পুলিশের লোক। আগেও দেখেছি, তাছাড়া নভেল- সিনেমা মারফত জেনেছি, উন্নত বিশ্বের পুলিশ খুব উপকারী, আদতেই জনগণের আপনা লোক।
তো, গেলাম পুলিশের কাছে,
'আমার খুব প্রয়োজন একটা ফোনকল করা। আঙ্কলকে ফোন দিয়ে জানাতে হবে আমরা পৌছেছি, ইমিগ্রেশনে একটু দেরী হচ্ছে। আমার কাছে কয়েন নেই, বুথ ব্যবহার করতে পারছিনা, উপায় বাতলে দাও কি করতে পারি।'
কিন্তু পুলিশ উপায়হীন, নিয়ম নাকি নেই, সাহায্য করতে পারবেনা এই ব্যাপারে। কোনো তথ্যও দিতে পারলোনা।
একজন, দুইজন, তিনজন - একই প্রশ্ন আর একই উত্তর।
'স্যরি।'
এবার এক সাহেব মতোন শ্বেতাঙ্গকে বললাম। সাহেবরা ত ভালোই নিয়েছেন আমাদের থেকে, অতীতের প্রায়শ্চিত্ত করতে দিলেও দিতে পারেন একটা ফোনকলের সুযোগ।
না, সাহেবের ফোনে সীম কিংবা নেটওয়ার্ক,কি যেন নাই, দিতে পারলেন না।
আমাদের চোখে সব সাদা চামড়াই সাহেব, হূলস্থুল ব্যাপার। তবে সব সাদা-ই ইংরেজ না বাস্তবে, ইনিও তাই,মেক্সিকান বা লাতিনো। হয়তো এজন্য প্রায়শ্চিত্তির জ্বালা ছিলোনা তিনার।
বাঙালী আমি, জাতে-রক্তে বর্ণবাদ-সাম্প্রদায়িকতা-বিভক্তির সর্বকলা,সর্বজ্ঞান কেটলীর পানির মতো ফুটছে। তাই এতোক্ষণ গেছি খালি সফেদ গাত্রধারীদের কাছে, যদিও চারপাশে কৃষ্ণাঙ্গও ছিলো প্রচুর।
ছোটোবেলায় কে যেন বলেছিলো ওরা বড় ডেঞ্জারাস, তাছাড়া দু-চার কথার কাটাকাটিতে আত্মীয়ের মধ্যে একজনকে রীতিমতো গুলি করে দিয়েছিলো। অতএব, ওদের কাছে চাওয়ার সাহস হয়নি।
হঠাৎ কাঁধে হাত, রিফ্লেক্সে ফিরলাম পেছনে। ছাইরঙ্গা টু-পীস পড়া, চোখে রীমড চশমা, পঞ্চাশোর্ধ একজন ভদ্রলোক। আরেকহাতে কালো মোবাইলখানা বাড়িয়ে রেখেছেন। চোখের ইশারায় এগিয়ে দিলেন।
কাকাকে কল দিলাম, কথা হলো।
ফোন ফিরৎ দিলাম, সাথে অন্তরিক ধন্যবাদ।
'এটা কোনো ব্যাপারই না, আরো কল করা প্রয়োজন হলেও করতে পারো'

না, আর প্রয়োজন ছিলোনা। আরেকবার ধন্যবাদ দিয়ে, স্মিত হাসি উপহার পেয়ে নিশ্চিন্তে ইমিগ্রেশনের ওয়েটিং এর জায়গায় ফেরৎ গেলাম।

হ্যা, উনি কৃষ্ণাঙ্গই ছিলেন। কৃষ্ণাঙ্গ মানুষ....

পরিচিত অবয়বগুলো বিপদে পাশে থাকেনা, অথচ এভাবেই অচেনা মানুষ অপ্রত্যাশিত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই সাথে কিছু ভুল ভাঙ্গে,আর কিছু ভুল নিজের অস্তিত্ব জানান দেয়।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×