গত কাল রাতে আমি একটি পোস্ট দিয়েছিলাম। যারা আমার পোস্টে এসেছিলেন তারা তো ধরতেই পারছেন আমি কোন পোস্টটার কথা বলছি। হ্যাঁ। 'আমি সামুকে ভয় পাই' এই শিরোনামের পোস্টটির কথাই বলছি। অনেকে আমাকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন। এ জন্য তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার মনে হয় এটুকু অনুপ্রাণিত করার মতা কারও কারও আছে বলেই এ পৃথিবীটা আবর্তিত হওয়ার প্রেরণা পাচ্ছে।
কেউ কেউ বলেছিলেন, আপু, ভাল পোস্ট দেন তাহলে সবাই ভাল রেটিং দেবে। আমি জানি রে ভাইয়া! আমিও দেই এবং আর সবাইও দেয়। কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম। অনেক উঠতি লেখক তার সন্তানের মত প্রিয় লেখাগুলো পোস্ট করার পর দেখে লোক সমাগম কম। ভাল রেটিং তো দূরের থাক। তার চেয়ে বরং ইয়ার্কি মারা পোস্টগুলোতে লোকের সমাগম বেশি। তাহলে কী ধরে নেব? বেশির ভাগ লোকের সাহিত্য রুচি কম। কে জানে! অনেক কিছুই আমার ছোট্ট মাথায় ধরে না। সব কিছুই যদি আমার প্রিয় চকোলেটের মত মজার হিসেবে দেখি তাহলে নিশ্চয় আমাকেই ঠকতে হবে। কত কিছুই তো ব্রান্ডি, রাম, ড্রাই মার্টিনি, জিন অন রক, ফ্রেঞ্চ রেড ওয়াইন অথবা সাকিলার শটের মতই কটু স্বাদযুক্ত হয়। আমাকে সেগুলোও মেনে নিতে হবেই। নেব।
কিন্তু তারপরও একটা কথা... আমাদের সবার মনের অচেনা গলিতে লুকিয়ে থাকা গোপন কিছু দীর্ঘশ্বাসের দোহাই... আপনারা কখনও কারও পোস্টে কঠোর মন্তব্য করার আগে একটু বুঝে নিন আসলে সে কী বলতে চাচ্ছে? সাধারণ মন্তব্যকে রাজনৈতিক মন্তব্য ধরে নিয়ে অহেতুক হয়রানি না করলেই কি নয়? আমার বিগত পোস্টে এক ব্লগার ভাইয়া বলেছেন- ভার্চূয়াল হুমকিও নাকি এখন- যখন তখন।
আমাদের মত ভীত ব্লগারের দীর্ঘশ্বাস কী সংখ্যা গরিষ্ঠ...দাপুটে...হুমকীবাজ...ব্লগারদের হৃদয় এতটুকু স্পর্শ করবে না?
মেলে না... মেলে না... ছোট্ট এ মাথায়_ এত বড় প্রশ্নের উত্তর কিছুতেই মেলে না...
ছোট্ট এ মাথায়- এত বড় প্রশ্নের উত্তর মেলে না...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।