পাগল... সাপলুডু খেলছে বিধাতার সঙ্গে
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তারাগঞ্জের পাশ্ববর্তী নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কেন্যাবাড়ী গ্রামে বাড়ি মজনুর (২৫)। দুই বছর ধরে সে লোহার শেকলে বাঁধা। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মা-বাবাই শেকলে বেঁধে রেখেছেন তাকে।
(২৫শে জানুয়ারী ২০০৯, প্রথম আলো)
মজনুটা সত্যিই পাগল হয়ে গেল। এখন আর তার নেশার দরকার নেই। আদম শুমারী হলে তার মাথাটা ঠিকই বাদ পড়ে যাবে। কোন প্রার্থী তার ভোট চাইবে না। সরকারের কোন কাজেই সে আসবে না। সে কোন সন্তান জন্ম দেবে না, কোন সুন্দর স্বপ্ন দেখবে না, মজার কোন রসিকতায় কখনও হেসে উঠবে না। সুমনের গানের মতই- সে কেবল পাগল হয়ে সাপ-লুডু খেলতে চাইবে বিধাতার সঙ্গে। সে কখনও মজনু হতে পারবে না। কারণ সে একটা পাগল। কেবলই পাগল। এটাই এখন তার বর্তমান এবং একমাত্র পরিচয়।
নেশার গ্রাসে এই একটা মজনুর পাগল হওয়াতে বাংলাদেশের কিছু যায় আসে না। ঢাকাভার্সিটি, বেসরকারীভার্সিটি সহ বাংলাদেশের আনাচে কানাচে শত শত মেধাবী নেশা করছে। কৌতুহল, প্ররোচণা কিংবা হতাশা মেটানোর উত্তেজক উপায় হিসেবে নেশাকে তারা বেছে নিচ্ছে আরেক মজনুর মতই। চিকিৎসার অভাবে হয়ত তারা পাগল হচ্ছে না, শেকল বাঁধা হয়ে শক্ত খাট হয়ত তাদের আশ্রয় হচ্ছে না। তবু শেষ পর্যন্ত আরও বড় আশ্রয় ভর করে তাদের মাথার ওপর মৃত্যু। তার খবর কেউ রাখে না। রাখতে চায় না। মোমের শিখায় ফয়েলে জ্বলে পুরিয়া-পুরিয়া হেরোইন, মগজ পরিপূর্ণ হয় ফেসডিলে, গাঁজায় বুদ হয়ে তারা মৃত্যুর স্বপ্ন দেখে মাদকাসক্ত এই সব পাগলেরা কেবলই সাপ-লুডু খেলছে মৃত্যুর সঙ্গে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন