ভালোবাসা নিয়েছে ছুটি...
এই অসুস্হ শহরে
বাঁচেনা শুদ্ধ জোনাকিরা,
ফোটেনা অনাঘ্রাতা ফুল,
এখানে-মেঘেরা ভুলেছে পথ,
পাখিদের নেই সরলতা...
এই নাগরিক বন্যতায়
সবুজ শুষে নেয় বিষাক্ত বাতাস,
তরুনী নদী অকালে হয় শী্র্ন,
ভাগাড়ে জমা হয় শিশুদের শব,
অনুর্বরতা খেয়ে নেয়-কুমারীর
কোমল হৃদয়-অপাপবিদ্ধ শরীর...
সহজলভ্য প্রেমে ডুবে যায় শহর,আর
তৃপ্তির ঢেকুর তোলে হাঙরের দল
বিশ্বাসীদের দরজায় কড়া নাড়ে
অবিশ্বাস;আর আমাকে মুখোমুখি করে
প্রতিদিন নতুন মৃত্যুর....
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


