somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কাজী তাহমিনা

আমার পরিসংখ্যান

ব্রতচারী মেয়ে
quote icon
কাজী তাহমিনা ভালোবাসেন পড়তে, পড়াতে, ঘুরতে, খেতে ও আড্ডা দিতে। জন্ম সিলেটে, বেড়ে ওঠা বাবার বদলির চাকরির সুবাদে বিভিন্ন জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি সাহিত্যের এককালের ছাত্রী; এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ঘুমপাগলের দেশে

লিখেছেন ব্রতচারী মেয়ে, ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ক'দিনের মেজাজ গরম দিন আর 'ঘুম নাই' রাত পার করে কাল রাতে বহুকাল পরে একটা ট্রিপটিন টুয়েন্টি ফাইভ মিলিগ্রাম খেয়ে নিলাম টুপ করে। প্রায় ম্যাজিকের মত ধেয়ে এলো ভোজবাজী ঘুম। মশার কামড় আর পিনপিনে গান, পাশের ঘর থেকে আসা টিভির শব্দ, ফ্যানের ঘরঘর, মেয়ের চিৎকার কিছুই মনে নেই-এমন বেঘোর ঘুমে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

ইনির জন্য মার সান্ধ্যকালীন গল্প

লিখেছেন ব্রতচারী মেয়ে, ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

ইনির জন্য মার সান্ধ্যকালীন গল্প
-কাজী তাহমিনা

একদেশে ছিল একটা ব্যাঙ আর 'ইনি' নামের একটা ছোট্ট মেয়ে।ছোট্ট মেয়েটা সারাদিন সবাইকে বিরক্ত করতো, আর শুধু দুষ্টুমি করতো।
একদিন দুষ্টু মেয়েটার মা তাকে অনেক বকা দিলো। বকা খেয়ে দুষ্টু মেয়েটার খুব মন খারাপ হলো। সে চুপিচুপি ঘরের এক কোনে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতে লাগলো। তখন,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১১ বার পঠিত     like!

ডিজিটাল খরগোশ আর বোকা কচ্ছপের গল্প

লিখেছেন ব্রতচারী মেয়ে, ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩

ডিজিটাল খরগোশ আর বোকা কচ্ছপের গল্প

-কাজী তাহমিনা

সে অনেক অনেককাল আগের কথা। একদেশে ছিল এক জ্ঞানী লোক, তার নাম ছিল ঈশপ। তিনি আমাদের যে খরগোশ আর কচ্ছপটার গল্প বলেছিলেন, তারই নাতির নাতির নাতির গল্প বলবো আজ তোমাকে।

দিনে দিনে অনেকদিন চলে গেছে। খরগোশটা এখন থাকে বাংলাদেশ নামের একটা দেশে, একটা ছোটখাটো বনের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭২৮ বার পঠিত     like!

দেশান্তর

লিখেছেন ব্রতচারী মেয়ে, ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

যেইখানে দিয়েছি মেলে জীবনের সতেজ শরীর

প্রিয় ছিল একদিন যে দেশের সকালের রোদ,

ডাল মাখা ভা্‌ত, সর ভাসা চা,মুচমুচে চানাচুর,

রিকশার গান, নিউমার্কেটে উজ্জ্বল কিশোরীর দল...



প্রিয় ছিল একদিন যে দেশের নগরের কাক,

উড়াল চড়ুই,জোড়া শালিক, রাস্তার কলরব

প্রিয় ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার সারি, নির্জন ঘাস,

সোনালু, জারুল আর লাল পাড় শাড়ি

এমনকি আকাশ আটকে রাখা সারি সারি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

নাই মানুষের দেশের খোঁজে

লিখেছেন ব্রতচারী মেয়ে, ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২



মধ্যদুপুর খুন হয়ে যায়
খুন হয়ে যায় একশো নদী
খুন হয়ে যায় একশো পাহাড়
হঠাৎ পাওয়া এক বুনোফুল


খুন হয়ে যায় পাখির পালক
মায়ের আঁচল, শিশুর আদর
খুন হয়ে যায় তুমুল সবুজ
কোমল হরিণ, মিষ্টি সকাল


জাহাজ ভাসে চোখের জলে
নাই মানুষের দেশের খোঁজে
প্রাসাদ ভেঙ্গে গরীব মরে
গরীব পোড়ে, গরীব ডোবে


রাত্রি দুপুর এক হয়ে যায়
অস্থিরতায় অস্থিরতায়
খুন হয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

শিরোনামহীন -১৩

লিখেছেন ব্রতচারী মেয়ে, ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫



আমার উচ্চকিত হাসির শব্দে
সচকিত, কেউ কোনদিন বলেনি,
‘বাহ! বেশ তো !
রিনরিনে ঝর্ণার মত,
তোমার হঠাৎ হেসে ফেলা।”
বরং জনাকয়েক বলেছিল,
“ এই কিম্ভূত পিলে চমকানো
হাসির শব্দে সম্ভব দু’একটি দুর্ঘটনা !”


কাউকে হয়নি বলা
হয়তোবা হবেওনা,
চোখ ধাঁধানো প্লাস্টিক হাসির এই দৌরাত্ব্যে,
মেপে মেপে হাসি, মাপা মাপা কথা,
পোষা পাখির মত শেখানো সহবত
দু-প্রস্থ পোষাকে পরিপাটি পোষাকি হাসি
পোষাবে না আমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

শিরোনামহীন- ১৫

লিখেছেন ব্রতচারী মেয়ে, ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২


দু’একটি দুপুর আসে, একা একা,
সব মুখরতা, কলরোল শেষে
খুব গোপনে মুখোমুখি হবার-


নিজেই নিজের কাছে
ঘুরে ঘুরে দেখি, দরকারি মুখোশ,
দর্পণে মুখ,একা একা একা...


অবশেষে জেনেছি সত্যের স্বাদ
মানুষ মূলত বিরহপ্রিয়;
সে তার তীব্র মুখের
অদৃশ্য রেখার মতই, অস্পষ্ট।
ভালবেসে দিনশেষে ভুলে যাবে অনায়াসে,
মরে গেলে- শোকে ও সন্তাপে
বড় জোর -দুই দিন, দুই মাস ...


সেই সব উন্মোচনের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

শিরোনামহীন - ১১

লিখেছেন ব্রতচারী মেয়ে, ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

আমাদের সকলেরই

কিছু কিছু গল্প আছে,

প্রত্যাখানের...





আমাদের সকলেরই

কিছু কিছু দুরত্ব আছে, ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

শিরোনামহীন-১২

লিখেছেন ব্রতচারী মেয়ে, ১১ ই মে, ২০১৪ রাত ৯:৩৫

অনেক বিষন্ন বাতাস পেরিয়ে

জীবনের সুবাতাস

এনেছে স্থিতি বুঝি!



বর-কন্যা, ঘরকন্না

অফিস-বাসা- অফিস

বাহ বেশ! আছো বেশ! ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

শিরোনামহীন-১১

লিখেছেন ব্রতচারী মেয়ে, ১১ ই মে, ২০১৪ রাত ৯:২৯

দিন শেষে

কিছু কিছু

প্রশ্ন থাকে;



অফিস ফেরত

ক্লান্ত শ্রান্ত

নির্মেদ ব্যস্ততায়; ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

শিরোনামহীন-১০

লিখেছেন ব্রতচারী মেয়ে, ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

আমাদের সকলেই

কখনো বা কোনকালে, বোধ করি

‘কেউ’ অথবা ‘কেউকেটা’ হতে চেয়েছিলাম!



আর এখন

অর্ধেকটা জীবন

পার হয়ে ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

সুখে থাকার এক সহস্র আর একটি উপায়ের মধ্যে প্রধানটি হল...

লিখেছেন ব্রতচারী মেয়ে, ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৪৮

আমি আমার বাবা মায়ের কাছ থেকে যে অজস্র জিনিস শিখেছি, তার মধ্যে একটা হল কৃতজ্ঞতা বোধ । এই কৃতজ্ঞতা যে শুধু বাবা মায়ের প্রতি তা নয়; আমার কৃতজ্ঞতা বোধের ব্যাপ্তি বহু দূর পর্যন্ত বিস্তৃত। আমি কৃতজ্ঞ স্রস্টার প্রতি, আমাকে এত সুন্দর পরিবারে জন্ম নেওয়ার সৌভাগ্য দেয়ার জন্য। আরও কৃতজ্ঞ, বৈবাহিক... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২৭০ বার পঠিত     like!

শিরোনামহীন-৯

লিখেছেন ব্রতচারী মেয়ে, ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৪

এইসব তুমুল বৃষ্টি দিনে

যখন তুমি, আমি ঘুমঘুম চোখে

নকশীকাঁথার ওম আর আদরে

ডুবে ডুবে স্বপ্ন বুনছি, সাথে আছেন

লতাজী কিন্নরী কন্ঠ নিয়ে, আর

মাথার উপর নিশ্চিত ছাদ

সকাল বেলার গরম চা আর ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

আমার আব্বু !!

লিখেছেন ব্রতচারী মেয়ে, ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৪

আপনাদেরএকটা একটা গোপন কথা বলে রাখি । আমার কিন্তু সেই ছোট বেলা থেকেই সাহিত্য রোগ আছে! পারি আর না পারি, , মাঝেই মাঝেই লেখা লেখির ভূত আমার মাথায় চেপে বসে সেই অনেকদিন আগে থেকে। আমি যখন ক্লাস ফোর বা ফাইভে পড়ি, তখন আব্বুকে নিয়ে একটা লেখা লিখেছিলাম। অনেকদিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

শিরোনামহীন-৮

লিখেছেন ব্রতচারী মেয়ে, ২৭ শে মে, ২০১৩ রাত ৯:১৪

ভালোবাসা নিয়েছে ছুটি...



এই অসুস্হ শহরে

বাঁচেনা শুদ্ধ জোনাকিরা,

ফোটেনা অনাঘ্রাতা ফুল,

এখানে-মেঘেরা ভুলেছে পথ,

পাখিদের নেই সরলতা... ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫০৭৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ