শিরোনামহীন -১৩
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার উচ্চকিত হাসির শব্দে
সচকিত, কেউ কোনদিন বলেনি,
‘বাহ! বেশ তো !
রিনরিনে ঝর্ণার মত,
তোমার হঠাৎ হেসে ফেলা।”
বরং জনাকয়েক বলেছিল,
“ এই কিম্ভূত পিলে চমকানো
হাসির শব্দে সম্ভব দু’একটি দুর্ঘটনা !”
কাউকে হয়নি বলা
হয়তোবা হবেওনা,
চোখ ধাঁধানো প্লাস্টিক হাসির এই দৌরাত্ব্যে,
মেপে মেপে হাসি, মাপা মাপা কথা,
পোষা পাখির মত শেখানো সহবত
দু-প্রস্থ পোষাকে পরিপাটি পোষাকি হাসি
পোষাবে না আমার মোটেই...
আমি বরং
উচ্চকিত হাসির শব্দে
হবো উত্তাল, দিন শেষে
ভালবেসে ; অথবা ঘৃণায়
উদ্দাম ঝগড়া শেষে,
তুমুল আশ্লেষে, অভিমানে
আকুল কেঁদে কেটে,
উত্তাল কাটাবো জীবন...
একদিন বাঁচি , দুইদিন বাঁচি
সফল বাঁচি , অসফল বাঁচি,
ভরপুর বেঁচে থাকা
তুমুল বেঁচে থাকাই
আমার একমাত্র সুখ!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন